শীঘ্রই আসছে গ্রামের মেয়ে মোহর! থাকছে জনপ্রিয় নায়ক নায়িকার জুটি!

একের পর এক নতুন ধারাবাহিক (New Serial) এসেই চলেছে বাংলা টেলিভিশনের (Bengali television) পর্দায়। ধারাবাহিক হল বিনোদন জগতের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। ধারাবাহিক রয়েছে বলেই প্রতিদিনের একঘেয়ে জীবনের থেকে মা কাকিমারা একটু রেহাই পায়। সন্ধ্যে হলেই নানান ধরনের ধারাবাহিক দেখানো হয় বিভিন্ন চ্যানেলে। ধারাবাহিক গুলির আয়ু নির্ভর করে তাকে টিআরপি রেটিং (TRP Rating) এর উপরে।
বর্তমানে এই টিআরপি রেটিং ধারাবাহিক গুলির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ধারাবাহিককে প্রতিদিন নতুন নতুন টুইস্ট নিয়ে আসা হয়। ধারাবাহিক জগতের হাত ধরে নিত্যনতুন অনেক অভিনেতা-অভিনেত্রী সুযোগ পায় অভিনয় জগতে কাজ করার। সেই ধারাবাহিক যদি একবার হিট হয়ে যায় তাহলে সেই অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার তৈরি হয়ে যায়।
সম্প্রতি বিভিন্ন চ্যানেলে এক ঝাঁক নতুন ধারাবাহিক আসতে চলেছে খুব শীঘ্রই। সেই নতুন ধারাবাহিকের হাত ধরে আসতে চলেছে অনেক নবাগতা অভিনেতা অভিনেত্রী। বেশ কিছু নতুন ধারাবাহিক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু নতুন ধারাবাহিক শুরুর অপেক্ষাতে রয়েছে। আবার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু না হলেও ধারাবাহিকগুলি নিয়ে বর্তমানে কথাবার্তা চলছে। তাই দর্শকদের জন্য রয়েছে অনেক চমক।
আসছে নতুন ধারাবাহিক, থাকছে নতুন চমক
যেমন খুব শীঘ্রই জনপ্রিয় প্রোডাকশন হাউজ ম্যাজিক মোমেন্টস এর পক্ষ থেকে আসছে এই নতুন ধারাবাহিক। আর এই নতুন ধারাবাহিকের জন্য ইতিমধ্যেই লুক টেস্ট শুরু হয়ে গিয়েছে। অনেক জনপ্রিয় অভিনেত্রীর পাশাপাশি নবাগতা অভিনেত্রীদের লুক টেস্টের জন্য বাছাই করা হয়েছে। তবে কাকে বাছাই করা হবে সেটা এখনো জানা যায়নি।
আরও পড়ুন: টলিউড থেকে সোজা বলিউড! হিন্দি ধারাবাহিকের ডেবিউ করছেন বাংলার জনপ্রিয় নায়িকা!
ধারাবাহিকটি আসতে চলেছে জনপ্রিয় চ্যানেল স্টার জলসার পর্দায়। খুব শীঘ্রই আসতে চলেছে গ্রামের মেয়ে মোহর। ধারাবাহিকের গল্প একজন গ্রামের মেয়ের শহরে এসে পড়াশোনা করার লড়াই নিয়ে দেখানো হবে। কবে শুরু হবে সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি।

