ডিভোর্স জল্পনা উড়িয়ে স্ত্রী মধুরিমাকে নিয়ে দেশ ছাড়লেন অনির্বাণ! কোথায় চললেন দম্পতি?

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। প্রায় দশটা বছর সম্পর্কে থাকার পর বিয়ে করেন অনির্বাণ-মধুরিমা। এরপর বহুবার তাঁদের বিয়ে ভাঙার গুঞ্জন শোনা যায়। তবে সেই সব গুঞ্জনকে উপেক্ষা করেই উড়ে চললেন দম্পতি। কিন্তু তাঁদের গন্তব্য কোথায়?

দেশ ছাড়লেন অনির্বাণ-মধুরিমা!

কয়েকদিন আগে পর্যন্তও অনির্বাণ-মধুরিমার বিয়ে ভাঙার খবর নিয়ে সরগরম ছিল টলিপাড়া। যদিও এ বিষয়ে একটিও কথা বলেননি তারকা দম্পতি। অনির্বাণ যদিও বলেছিলেন, ব্যক্তিগত বিষয় তিনি ব্যক্তিগত স্তরেই রাখতে চান। যদি কোনো সমস্যা থাকে তা নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে চান। তবে ডিভোর্সের খবর উপেক্ষা করেছিলেন মধুরিমা।

anirban and madhurima

এদিকে, বিচ্ছেদের খবর ভুলে এরপর শোনা যায় যাবতীয় সমস্যা মিটিয়ে সবকিছু নতুন করে শুরু করতে চলেছেন অনির্বাণ -মধুরিমা। এরই মধ্যে সোমবার দম্পতিকে একসঙ্গে দেখা গেল বিমান বন্দরে। স্ত্রীকে সঙ্গে করে দেশ ছাড়লেন অনির্বাণ। দুজনের পরনেই কালো বর্ণেই টি-শার্ট। এখানেই সবার প্রশ্ন তাঁরা চললেন কোথায়?

ইতোমধ্যে জানা যাচ্ছে, প্রধানত নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দিতে শিকাগো যাচ্ছেন অনির্বাণ ও মধুরিমা। রং মিলিয়ে পোশাক পরে এয়ারপোর্টে ধরা দিলেন তারকা জুটি। দুজনে হাসিমুখে তুললেন ছবিও। আর এই ছবি দেখার পর অনির্বাণ ভক্তদের মনে স্বস্তি, আপাতত হয়তো ডিভোর্সটা হচ্ছে না। যদি কোন সমস্যা থেকে থাকে সেই সমস্যা মিটিয়ে সংসারে মন ‘ব্যোমকেশের’।

আরও পড়ুনঃ পর্ণার গায়ে হাত দেওয়ার চেষ্টা করলো ক্যাপ্টেন! সপাটে গালে চড় কষালো নায়িকা! বদলা নিতে অভিমন্যুর নিশানায় সৃজন!

ডিভোর্স প্রসঙ্গে এর আগে অনির্বাণ বলছিলেন, তিনি এই নিয়ে কিছু বলতে চান না। তবে তিনি অন্তর থেকে চান এটা না হোক। প্রসঙ্গত, শুধু অনির্বাণ-মধুরিমা নন, পরিচালক অরিন্দম শীল-সহ টলিপাড়ার অনেক কেই নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্সে (NABC) যোগ দিতে শিকাগোর উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল।

 

View this post on Instagram

 

A post shared by Arindam Sil (@arindamsil)

Back to top button