‘মদ খেয়ে পাবে পার্টি করা ভুল নয়!’- ঠাকুরপুকুর কান্ডে বিস্ফোরক অভিনেত্রী তিথি বসু!

সন্ধ্যা হলেই টেলিভিশনের সামনে বসে বিভিন্ন রকম সিরিয়াল দেখার অভ্যাস আমাদের বাড়ির মা, কাকিমা ঠাকুমা প্রত্যেকেরই রয়েছে। সারাদিনের কাজকর্মের পরে ওই বিকেল থেকে তারা বিভিন্ন রকম সিরিয়াল দেখতে বসেন। বর্তমানে বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক গুলির মাঝেও আগেকার পুরনো দিনের বেশ কিছু সিরিয়াল আজও দর্শকের মনে জায়গা করে রয়েছে। দর্শক সেগুলো একেবারেই ভুলতে পারেনি। তার মধ্যে অন্যতম হলো স্টার জলসার সব থেকে জনপ্রিয় ধারাবাহিক মা। সেসময় মা ধারাবাহিকের (Bengali television) জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। এই ধারাবাহিকের ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু (Tithi Basu)। সেই সময় অভিনেত্রী একদম ছোট ছিল। তবে বর্তমানে অনেকগুলি বছর এগিয়ে গিয়েছে।
মা ধারাবাহিকেই ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী তিথি বসু। ধারাবাহিকে অভিনয় করে বেশ নজর কেড়েছিল দর্শকদের। কিন্তু ওই ধারাবাহিকের পর সেভাবে আর তিথিকে নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি। বর্তমানে ইউটিউব এর চ্যানেল নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সেখানে প্রতিদিনের ব্লগ ভিডিও বানান তিনি।
গত রবিবার ঠাকুরপুকুর এলাকার দুর্ঘটনার খবর এখনো তরতাজা সোশ্যাল মিডিয়া জুড়ে। সোশ্যাল মিডিয়াতে সেই দিনের বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে প্রতিদিন। সেই নিয়ে তোলপাড় নেট পাড়ার মানুষজন। দুর্ঘটনার সাথে জড়িত টেলিভিশনের পরিচালক সিদ্ধান্ত কে গ্রেপ্তার করা হয়েছে। সিরিয়ালের টিআরপি ঊর্ধমুখী হতেই কলাকুশলীরা রাতভোর উদ্দাম পার্টি করে মদ্যপ অবস্থায় দুর্ঘটনা ঘটে।
এবারে এই নিয়েই মুখ খুললেন অভিনেত্রী তিথি বসু। অভিনেত্রী সবার মতনই মদ খাওয়া, পার্টি করাকে সমর্থন করেছেন ঠিকই কিন্তু এই ঘটনাকে একেবারেই সমর্থন করেননি তিথি। তিথি ভিডিওতে বলেছেন, “আমি মদ খাওয়া, পাবে গিয়ে পার্টি করা একেবারেই অন্যায় নয়। সেগুলো সবাই করে থাকে। কিন্তু মদ খেয়ে কারোর জীবন কেড়ে নেওয়া এটা একেবারেই সমর্থন করা যায় না।”
আরও পড়ুনঃ ‘মুখ খোলার কারণেই বাদ পড়লাম? আমি ঘটনার সঙ্গে যুক্ত থাকলে আরিয়ান কেন নয়?’ – কাজ থেকে বাদ পড়তেই ক্ষেপে উঠলেন স্যান্ডি! খুলে দিলেন আরিয়ানের মুখোশ?
অভিনেত্রী আরও বলেন, আপনি নিজে যখন জানেন যে আপনি মদ্যপ আপনি গাড়ি চালাতে পারবেন না। তাহলে আপনি ক্যাবে করে বাড়ি যান। এখন কলকাতা শহরে সারারাত ক্যাব চলে। নাহলে আপনি কোনো ভালো ড্রাইভার ভাড়া করে নিন। আমার মা সবসময় একটা কথা বলে কারোর ভালো করতে না পারিস কারোর খারাপ করিস না।”

