‘যার যখন যেটা হওয়ার…’- জিতু-দিতিপ্রিয়া বিতর্কে বিস্ফোরক তিথি! দিতিপ্রিয়ার সাফল্যে কি হিং’সা হয় অভিনেত্রীর? স্পষ্ট জবাব দিলেন তিথি বসু!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মা বললেই প্রথমেই মনে পড়ে ছোট্ট তিথি বসুকে। সেই ছোট্ট বয়সেই ঝলসানো জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি হারিয়ে যান আলোচনার কেন্দ্রবিন্দু থেকে। অন্যদিকে তারই সমসাময়িক দিতিপ্রিয়া রায় আজ টেলিভিশন দুনিয়ার অন্যতম উজ্জ্বল নাম। দু’জনেই একই সময়ে যাত্রা শুরু করলেও আজ একজন সাফল্যের শিখরে, আর অন্যজন নতুন সুযোগের প্রত্যাশায়। দিতিপ্রিয়ার উত্থান দেখে কি মন পোড়ে তিথির? সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

তিথিকে যখন জিজ্ঞেস করা হয় দিতিপ্রিয়াকে দেখে হিংসে হয় কি না, খুব স্বাভাবিক ভাবেই তিনি উত্তর দেন, “না, বরং খুব ভালো লাগে। আমি যদি ওকে দেখে হিংসাও করি, তাতেও তো কোনও লাভ নেই। আমি শুনেছি ওর বাবা অসুস্থ ছিলেন, অনেক কষ্ট করে আজ এই জায়গায় দাঁড়িয়েছে। তাই ওর সাফল্য দেখে গর্ব হয়।”

শুধু তাই নয়, নিজের অভিজ্ঞতা উল্লেখ করে তিথি বলেন, “আমিও জীবনে খারাপ সময় দেখেছি। পরিস্থিতি ভিন্ন হলেও কষ্টের জায়গাটা একরকমই। তাই আজ ও সফল হলে সেই সাফল্যকে বাহবা দেওয়া উচিত। আমি যদি মনে মনে রাগ বা কষ্ট ধরে রাখি তাও কোনও কাজের কথা নয়।”

কাজের প্রসঙ্গে তিথি জানান, অতীতে সুযোগ পেয়েও পড়াশোনাকে অগ্রাধিকার দেওয়ায় তিনি ফিরতে পারেননি টেলিভিশনের পর্দায়। বর্তমানে তিনি কাজ খুঁজছেন, তবে পছন্দের চরিত্র এখনও হাতে আসেনি। তার কথায়, “একটা সময় পুরো ধারাবাহিক জুড়ে কেঁদে গেছি। এবার এমন কিছু চরিত্র চাই যা আলাদা, যা আমাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরবে।”

আরও পড়ুনঃ বিনোদন তথা সুরের জগৎ থেকে বহু দূরে! কেন নিজেকে গুটিয়ে নিয়েছেন মোনালি ঠাকুর? কি হয়েছে গায়িকার? বেরিয়ে এলো আসল রহস্য!

শেষে তিথির ভরসা সময়ের ওপর। তার বিশ্বাস, “সময় আর সুযোগ যখন একসঙ্গে মিলবে তখনই সবকিছু বদলে যাবে। আমি নিশ্চয়ই আবার ফিরব। এখন শুধু অপেক্ষা।”

Back to top button