স্ত্রীর গর্ভাবস্থায় অন্য নারীতে মত্ত কাঞ্চন! কাঞ্চন শ্রীময়ীর মাঝে তৃতীয় ব্যক্তি!

বর্তমানে টলিউডের (Tollywood) চর্চিত জুটি গুলির মধ্যে অন্যতম হলো কাঞ্চন শ্রীময়ীর (Kanchan-Sreemoyi) জুটি। সম্পর্কে আসার পর থেকে সন্তান জন্ম দেওয়ার সময় পর্যন্ত কাঞ্চন শ্রীময়ীকে নিয়ে নানান কথা হয়েছে সোশ্যাল মিডিয়াতে (Social Media)। বিভিন্ন সময়ে কটাক্ষ, সমালোচনার মুখোমুখি হতে হয়েছে দুজনকে। তবে সেই সমস্ত পরিস্থিতি সুন্দরভাবে সামলে নিয়ে বর্তমানে নিজেদের সন্তান নিয়ে ব্যস্ত রয়েছেন দুজনে। কিছুদিন আগেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন কাঞ্চন শ্রীময়ী। নাম রেখেছেন কৃষভি।

সম্প্রতি সন্তান জন্ম দেওয়ার পর একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছেন শ্রীময়ী। সেখানেই অভিনেত্রী জানিয়েছেন তারা গর্ভবতী থাকা অবস্থায় কিভাবে কাঞ্চন তার পাশে থেকে, তার খেয়াল রেখেছে সবসময়। এমনকি রাতে কথা বলার সুযোগটুকুও কাঞ্চন দিতেন না তাকে।

শ্রীময়ী জানিয়েছেন , “তখন তো কাঞ্চনের সঙ্গে সারা রাত কথা বলার সুযোগটুকু নেই। ফোন করলেই বলত, রাখ রাখ রাখ… ফোন অ্যালাউড নেই। আমি তো তখন সারা রাত জেগে আছি। তখন আবার মাধুরিতে শিফ্ট হয়ে গেল… তারপর আবার বিদ্যা বালান।” আসলে যখন ভুলভালিয়ার শুটিং হচ্ছিল সেই সময়টাতে গর্ভবতী ছিলেন শ্রীময়ী। ওই সময়টা অনেকটাই একা কেটেছে অভিনেত্রীর। গর্ভাবস্থায় মুড সুইংয়ের সময়ে কাঞ্চনকে কীভাবে মিস করেছেন, কীভাবে সে সময়ে তাঁদের সম্পর্কের একটা টানাপোড়ন তৈরি হয়েছিল, সে কথা বলছিলেন শ্রীময়ী।

স্বামী সম্পর্কে কি বলছেন শ্রীময়ী

শ্রীময়ী বলেন, “আমি তখন বললাম, আমার কাছে তুমি এসব কথা বলবে না। তুমি সামলাও।” বউয়ের কথার রেশ ধরেই কাঞ্চন বলেন, “ভুলভুলাইয়া তখন আমার কাছে মঞ্জুলিকার মতো আতঙ্ক। কিছু ওকে বললেই বলবে, ও… তুমি তো ফুর্তি করছো ওখানে!”

শ্রীময়ী জানান তাদের ডাক্তার সেই সময় তাদের পাশে ছিল। ডাক্তার বুঝেছিল, এটা একটা অন্য বাজে দিকে যাচ্ছে। অভিনেত্রীর কথায় ‘কোনও ডাক্তার এরকম আছে কিনা, আমি জানি না.. কিন্তু আমার ডাক্তার বলেছিলেন, চলো কাঞ্চন, আমি তোমাদের ট্রিট দেবো। আমাদের ডাক্তার খাওয়াতে নিয়ে গেল। আমার ডাক্তার কাঞ্চনকে বললেন, ফুলের বোকেটা কেনো, পয়সাটা আমি দিচ্ছি। তারপর কাঞ্চনকে বলল, নতুন করে প্রোপোজ করো। কাঞ্চন লজ্জার লাল হয়ে গেলো। আমি তখন ওকে বললাম, একী গো বান্ধবী থাকাকালীন এতো কথা বলতে, আর বউ হলাম, লজ্জা লাগছে।’

আরও পড়ুন: “মাচায় উঠে নাচবো আবার রাজনীতিও করবো! দুটো একসাথে অসম্ভব”- বিস্ফোরক মানসী সিনহা!

বর্তমানে স্বামী, সন্তান নিয়ে সুখের দাম্পত্য জীবন কাটাচ্ছেন শ্রীময়ী। কবে আবার কাজে ফিরছেন সেই সম্পর্কে এখনো কিছু জানাননি। তবে এখন মেয়ে যেহেতু অনেকটাই ছোট তাই মেয়েকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী। আপাতত কাজের ফেরার কোনো পরিকল্পনা নেই।

Back to top button