“মাচায় উঠে নাচবো আবার রাজনীতিও করবো! দুটো একসাথে অসম্ভব”- বিস্ফোরক মানসী সিনহা!

টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Tollywood) সকলের পছন্দের একজন মানুষ হলেন মানসী সিনহা (Manasi Sinha)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি বর্তমানে পরিচালক হওয়ার দায়িত্বও সামলাচ্ছেন মানসী। খুব শীঘ্রই মানসী সিনহা পরিচালিত ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ আসে বড় পর্দায়। আগামী ২০শে ডিসেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে বড় পর্দাতে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন সূর্যকে।

সাক্ষাৎকারে নিজের মনের কথা জানালেন মানসী

ছবি মুক্তির আগেই সাক্ষাৎকারে ধরা দিলেন মানসী। ভাগ করে নিলেন তার মনের বিভিন্ন কথা। অভিনেত্রী জানিয়েছেন এই ছবি শুটিং করতে গিয়ে তিনি থ্রেট কালচারের সম্মুখীন হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী জানেন ‘আমাদের ছবির শুটিং যখন হয়েছিল তখন তার মাঝে কিশোর কুমারের জন্মদিন পড়েছিল। আর ফেডারেশনের নিয়ম অনুযায়ী কিশোর কুমারের জন্মদিনে নাচ গান নিয়ে একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়ে থাকে। আর সেদিন দুপুর দুটো পর্যন্ত শুটিং বন্ধ থাকে। আর দুর্ভাগ্যবশত আমাদের শুটিং সেই সময় পড়েছিল। কিন্তু আমাদের হাতে মাত্র ৭ দিন ছিল, সেই ৭ দিনের মধ্যে আমাদের ওই বাড়িতে শুটিং শেষ করতে হতো তারপরে আমাদের ওই বাড়ি ছাড়তে হতো।’

‘তাই বাধ্য হয়ে আমি এবং আমার টিমের অনেকেইফেডারেশনের কাছে অনুরোধ করেছিলাম যাতে আমাদের শুটিং করার অনুমতি দেওয়া হয়। কারণ এর আগেও এরকম পরিস্থিতির জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অনুমতি আমরা পাইনি। যার ফলে ৭ দিনের শুটিং আমাদের ছয় দিনে তুলতে হয়। আর সেটা যে কতটা চাপের সেটা আশা করি অনেকেই জানবে। সুতরাং সে সময় আমাকে থ্রেট কালচারের সম্মুখীন হতে হয়েছিল।’

এছাড়া অভিনেত্রী জানান ‘কিন্তু অন্য কেউ কোনদিনও আমার কাজ বন্ধ করতে পারবে না। আমার কাজ আমি নিজেই বন্ধ করতে পারবো। আমি যদি কখনো খারাপ কাজ করি তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে। আর বর্তমানে ফেডারেশনের মাথা স্বরূপ। যাকে নিয়ে চারিদিকে এত ঘটনা ঘটছে এবং সেই ফেডারেশন কর্তৃপক্ষের তরফ থেকে এই ধরনের কাজকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। স্বরূপ বিশ্বাসের প্রতি আমাদের ব্যক্তিগত কোন ক্ষোভ নেই। কিন্তু তিনি যদি মনে করেন তিনি যা বলবেন সেটাই শেষ কথা, তিনি যা বলবেন সেটাই মানতে হবে তাহলে তাকে বুঝিয়ে দিতে হবে যে তিনি যেটা ভাবছেন সেটা ভুল।’

আরজি কর কান্ডের ঘটনা নিয়ে অভিনেত্রী জানিয়েছেন ‘মুখ্যমন্ত্রী একজন মেয়ে, একজন মহিলা। তিনি সবাইকে আমাদের মা বলে দাবি করেন। কিন্তু উনার মতই সেই দায়িত্ববোধ আমি দেখতে পাইনি কখনো। হয়তো উনি উনার মত করে চেষ্টা করছেন কিন্তু সেই উদ্যোগটা আমি দেখতে পাচ্ছি না। ওনাকে যে আমরা ভোট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি উনার দায়িত্ব আমাদের এই সমস্ত ভালো খারাপ দেখা। আরজি কর কান্ডের বিচার এখন আমরা পাইনি তাই উনি কেমন সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে।’ এরপরে অভিনেত্রীকে জিজ্ঞাসা করা হয় অভিনেত্রী কোনদিন রাজনীতি করবেন কিনা।

আরও পড়ুন: মেহেন্দির বিরুদ্ধে সমস্ত প্রমাণ হাজির! কোর্টে বাজিমাত করলো কৌশিকী! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

অভিনেত্রী জানান ‘আমি কোনদিনও রাজনৈতিক করার কথা ভাবিনি আর করতেও চাইনা রাজনীতি করতে গেলে শিক্ষিত হতে হয়, আরো অনেক পড়াশোনা করতে হয় এবং দুটো কাজ একসাথে করা যায় না। আমি মাচায় উঠে নাচবো, আবার রাজনীতিও করবো দুটো একসাথে হয় না।’ যদিও এই কথাটা কোন একজনকে উদ্দেশ্য করে অভিনেত্রী বলেনি, কিন্তু বোঝা গেল যে সমস্ত অভিনেত্রীরা বর্তমানে অভিনয় এবং রাজনীতি দুটোর সাথে জড়িত তাদের উদ্দেশ্যে এই কথাটা বলেছেন অভিনেত্রী।

Back to top button