হাতে নেই কাজ, বাধ্য হয়ে রাস্তায় চপ বিক্রি করছেন কে আপন কে পর ধারাবাহিকের জনপ্রিয় শিল্পী!

তিনি টেলিভিশন জগতে (Television) একজন জনপ্রিয় শিল্পী। কি করে বলবো তোমায়, এই পথ যদি না শেষ হয় এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে (Tv Serial) কাজ করেছেন তিনি। তবে বিগত ২ বছর ৩ মাস ধরে তার হাতে কোনো কাজ নেই। ফিরিয়ে দিচ্ছে প্রত্যেকেই। কাজের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মিলছে না কাজ। যার ফলে কিছুটা বাধ্য হয়েই সংসার চালানোর জন্য পথে নেমেছেন এই অভিনেতা।

জনপ্রিয় এই শিল্পী কে আপন কে পর, ভানুমতির খেল ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছে। সর্বশেষ তাকে দেখা গিয়েছিল স্টার জলসার রোশনাই ধারাবাহিকে। কয়েকদিনের জন্য কাজ করেছিলেন রোশনাই ধারাবাহিকে। কিছুদিন ধরে কাজের চেষ্টা করেও কোনো লাভ হয়নি। স্ত্রী-পুত্রকে নিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাঁকে। তাই বেছে নিয়েছেন বিকল্প পথ। কিছুটা বাধ্য হয়েই স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে দিয়েছেন খাবারের স্টল।

অভিনেতা এবং তাঁর স্ত্রীর দোকানে খাবারের মেনুতে রয়েছে, ঘুঘনি, ভেজিটেবল চপ, চিকেন পকোড়ার মতো আরও সুস্বাদু সব খাবার। তপন থিয়েটারের মতো ব্যস্ত এলাকায় তাদের দোকান রয়েছে। তার ছোট দোকানের নাম পেটুক। হাতে কাজ ছিল না ২ বছর ৩ মাস। মাঝে কিছু কাজ এসেছে, ২ দিন-৫ দিন বা এক মাসের জন্য। কখনও আবার অন্য কারও বদলি হিসেবে কাজ করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন পরিচালনা অভিনয় ছেড়ে দেননি তিনি, ছাড়েননি ইন্ডাস্ট্রি। কাজ পেলেই তিনি করতে রাজি।

কথা বলা হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় একজন পরিচালক অয়ন সেনগুপ্ত কে নিয়ে। একজন পরিচালক এবং পাশাপাশি একজন অভিনেতাও। কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে নিজের এই খারাপ সময়ের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। অয়ন লাইভে বলেন, “আমি কিন্তু ইন্ডাস্ট্রি ছাড়িনি। যদি কেউ কাজ দেন, নিশ্চয়ই করব। আশা করছি নিরাশ করব না।” কিন্তু কেন অভিনেতা কাজ পাচ্ছেন না সেটাই হচ্ছে বড় প্রশ্ন। অভিনেতা জানিয়েছেন তাকে সুযোগ দিলে তিনি কখনোই কাউকে নিরাশ করবেন না। কিন্তু সেই সুযোগটাই তাকে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: “শুটিং ফ্লোর থেকে বের করে দিয়েছিল, দাঁড়িয়ে খুব কেঁদেছিলাম”- শুরুটা সহজ ছিল না, খোলামেলা আড্ডায় সৌরভ

অভিনেতা পরিচালক আরো জানান “ক্রাইসিসের মধ্যে ছিলাম। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই নতুন উদ্যোগ নিয়েছি। আপনাদের মাধ্যমে বার বার একটা কথাই বলব, আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি। পরিচালনা বা অভিনয়ের কাজ ছাড়তে চাইছি না। ছাড়ব না। আমার স্ত্রীও এই নতুন উদ্যোগের সঙ্গে রয়েছেন। তিনিও অভিনয় ছাড়ছেন না। সিরিয়ালের কাজ আসলে অবশ্যই করব। এটা আমার আয়ের আরেকটি উৎস। আমি যে ক্রাইসিসটা ফেস করেছি। সেটা আর ফেস করতে চাইছি না।”

https://fb.watch/w9mtKJMXLh/

 

Back to top button