জগদ্ধাত্রী ধারাবাহিকে টাইম লিপ! এগিয়ে যাচ্ছে গল্প! অপেক্ষা করছে বিরাট চমক!

এই মুহূর্তে বাংলার ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jogotdgatri)। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিক ভালো জায়গা দখল করে রেখেছে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং জগদ্ধাত্রীর বিপরীতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জীকে (Soumyadeep Mukherjee)। ধারাবাহিকটি শুরু থেকে বেশ জনপ্রিয়তা পেয়েছিল, বর্তমানে একটু টিআরপি রেটিং কম থাকায় পিছিয়ে রয়েছে।
ধারাবাহিকের বর্তমান পর্বগুলিতে দেখানো হচ্ছে জগদ্ধাত্রী গর্ভবতী। এই নিয়ে এখন সকলেই বেশি চিন্তিত। কারণ জগদ্ধাত্রীর শরীরও খুব একটা ভালো নেই। যার কারণে ডাক্তার বারবার জগদ্ধাত্রীকে সাবধান থাকতে বলছে। কিন্তু জগদ্ধাত্রীর সামনে একের পর এক বিপদ চলে আসছে। জগদ্ধাত্রীর শত্রুরা কেউই চাইছে না জগদ্ধাত্রীর সন্তান পৃথিবীর আলো দেখুক। তার সন্তানকে পৃথিবীর আলো দেখার আগেই সরিয়ে ফেলার চেষ্টা করছে অনেকে।
যার কারণে নানান বিপদে সম্মুখীন হতে হয়েছে জগদ্ধাত্রীকে। আর জগদ্ধাত্রী ধারাবাহিকের গল্প নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে। ধারাবাহিকের গল্প দেখে অনেক দর্শকই ক’টাক্ষ করছে, সমালোচনা করছেন। বর্তমানে ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছে তাতে ধারাবাহিকের বিরাট বড় চমক আসতে চলেছে। দর্শকদের জন্য ধারাবাহিকে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা দর্শকদের অবাক করে দেবে।
জগদ্ধাত্রী ধারাবাহিকে আসছে বড় পরিবর্তন
বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে নিজেদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। আর উৎসব জগদ্ধাত্রীর সন্তানকে মেরে ফেলানোর নানা রকম প্ল্যান করছে। তবে উৎসবের কোন প্ল্যান কাজে আসছে না। ধারাবাহিকের গল্প যেদিকে এগোছে তাতে করে মনে করা হচ্ছে ধারাবাহিক এবারে বড় টাইম লিপ আসতে চলেছে।
আরও পড়ুনঃ আর্চারি ক্লাসে টিচার দিদিমণির মুখ ডোবাল রাঙা! সমস্ত বিশ্বাস উঠে গেল প্রমিতার!
গল্প বেশ কয়েক বছর এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। পরবর্তী এপিসোডে দেখা যেতে পারে জগদ্ধাত্রীর মেয়ে বড় হয়ে গিয়েছে। দর্শকদের ধারণা ধারাবাহিকের পরবর্তী গল্প এগোবে জগদ্ধাত্রীর মেয়েকে নিয়ে। আর সেই চরিত্রে দেখা যাবে অঙ্কিতাকেই।

