বিরাট দুঃসংবাদ! য’ন্ত্রণায় কাতরাচ্ছেন সোনু নিগম! শো করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে গায়ক!

বছরের শুরুতেই আবারও বিরাট বড় দুঃসংবাদ শোনা গেল। মিউজিক ইন্ডাস্ট্রির (Music Industry) জনপ্রিয় গায়কের জীবনে নেমে এলো শোকের ছায়া। বছর শুরুর পর থেকেই একের পর এক যেভাবে দুর্ঘটনা ঘটে চলেছে তাতে ভেঙে পড়েছেন সকলে। এবারে সকলের প্রিয় গায়কের জীবনের এমন দুর্ঘটনা কথা জানতে পেরে মন খারাপ হয়ে গেছে সকলের। কিন্তু কিভাবে ঘটল দুর্ঘটনা সেই নিয়েই উঠেছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে আমাদের সকলের প্রিয় গায়ক সোনু নিগমের সাথে। হঠাৎ করে কি হলো গায়কের সাথে সেটা জানতেই উদগ্রীব হয়ে রয়েছে সকলে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই দুঃসংবাদ জানিয়েছেন। তার জন্য চিন্তিত এখন তার ভক্তরা। অসুস্থ সোনু নিগম। প্রবল যন্ত্রণায় ভুগছেন গায়ক। সোশ‍্যাল মিডিয়ায় অসু্স্থতার কথা নিজেই জানালেন তিনি। সোশ্যাল মিডিয়াতে গায়ক লিখেছেন, ‘‘ভীষণ কষ্ট হচ্ছে, আজ পর্যন্ত কোনওদিন শোয়ের আগে এমন কষ্ট হয়নি।’’

কিন্তু কিসের জন্য এই কষ্ট? কি হয়েছে হঠাৎ গায়কের? বড় কোন অসুখে ভুগছেন তিনি? নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে সেদিনের একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। ভিডিওতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে রয়েছেন গায়ক। শুয়ে শুয়েই বলছেন “আমার জীবনের অন‍্যতম কঠিন একটা দিন। যেন মনে হচ্ছিল আমার মেরুদণ্ডে একটা সূঁচ গাঁথা, একটু এদিক ওদিক হলেই বিঁধছে।”

গায়কের মুখে এই কথা শুনে তো ভীষণই চিন্তিত হয়ে পড়েছেন শ্রোতারা। সকলেই গায়কের দ্রুত সুস্থতা কামনা করছেন। কত তাড়াতাড়ি সোনু সুস্থ হয়ে আবার মঞ্চে ফিরবেন সেই নিয়েই প্রশ্ন উঠেছে সকলের মনে। সম্প্রতি পুণে শহরে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সোনু। সেখানে গিয়েই প্রবল কোমরের যন্ত্রণা শুরু হয় গায়কের। গায়কে পিঠের ব‍্যথায় একরকম নুয়ে পড়তে দেখা যায়। তবে প্রাথমিক সামান‍্য চিকিত্‍সার পর সেদিনের অনুষ্ঠান সম্পূর্ণ করেন সোনু।

আরও পড়ুনঃ বন্ধ হলো নিম ফুলের মধু সহ একাধিক মেগার শুটিং! প্রশ্নচিহ্নের মুখে ধারাবাহিক জগত!

ভিডিও শেয়ার করে সোনু একটি মর্মস্পর্শী বার্তাও লিখেছেন। সোনু লিখেছেন, ‘‘কেউ কেউ ভবিষ্যদ্বাণী করেছিলেন, যে এই বছরটা দুর্ঘটনা এবং চিকিৎসা সংক্রান্ত সমস্যায় পূর্ণ হবে। আমার ধারণা তারা সঠিক। এভাবেই আজ পুনেতে মঞ্চে যাচ্ছি। সবার কাছে মজার মনে হলেও শো করা খুবই কঠিন একটি পেশা। দেবী সরস্বতী এভাবেই আমার হাত আরও শক্ত করে ধরুন।’’

 

View this post on Instagram

 

A post shared by Sonu Nigam (@sonunigamofficial)

Back to top button