সম্পর্ক ভাঙা গড়ার খেলায় টলিপাড়া! আবার এক জনপ্রিয় জুটির সম্পর্ক ভাঙার খবরের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে

এখন টলিপাড়ায় চোখ রাখলেই দেখা যায় সম্পর্কে বিচ্ছেদ ঘটছে তারকাদের। সম্পর্কের শুরুটা খুব কমই চোখে পড়ে আজকাল। হয় তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্ক ভাঙছে, নয়তো বোঝা পড়ায় সমস্যা। এই ভাঙ্গা গড়ার খেলায় এবার নাম লেখালেন দর্শকদের প্রিয় এই অভিনেতা এবং অভিনেত্রী।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোষ্টের মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছিলেন যে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারা। শপিং হোক বা পুজো, বার্থডে পার্টি হোক বা ঘুরতে যাওয়া প্রতিটি জায়গাতেই একসঙ্গে দুজনকে প্রায়ই দেখা যেত। কয়েক মাস আগেও দিও দুজনের মধ্যে ছিল অগাধ প্রেম। কিন্তু এ ক’দিনের মধ্যে হঠাৎ এমন কী হলো?

অভিনেতা ঋজু বিশ্বাস ছোটপর্দার ‘নিখিল’ নামেই পরিচিত তিনি

বাংলা বিনোদন জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন ঋজু বিশ্বাস (Riju Biswas)। বর্তমানে তাকে দেখা যাচ্ছে গোধূলি আলাপ (Godhuli Alap) ধারাবাহিকে। আগাগোড়াই বেছে কাজ করেন ঋজু। এর আগে তাকে আমরা বউ কথা কও, তোমায় আমায় মিলে প্রভৃতি ধারাবাহীকে মুখ্য চরিত্র দেখেছি। যে কয়টি ধারাবাহিক তিনি করেছেন সেই প্রতিটি ধারাবাহিকই চলেছিল দীর্ঘ কয়েক বছর ধরে এবং দর্শকদের থেকেও অনেক ভালোবাসা লাভ করেছিল।

 

View this post on Instagram

 

A post shared by Riju Biswas (@rijubiswas_official)

পরিচিত মডেল শর্বরী দাস

অন্যদিকে বর্তমান টলিউড মডেলদের মধ্যে পরিচিত নাম শর্বরী দাস (Sarbari Das)। হাবরায় বড় হয়ে ওঠা শর্বরী কোনো ইনস্টিটিউট থেকে মডেলিং না শিখেও নিজের একটা জায়গা তৈরি করেছেন। সিরিয়ালে অভিনয় দিয়ে তার অভিনয়ের জার্নি শুরু হয়। তারপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি নিজের জীবনের সফলভাবে এগিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

কীভাবে জানা গেল তাদের সম্পর্ক ভেঙেছে?

বর্তমানে জানা যাচ্ছে সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে এই তারকা জুটির। নিজেদের সোশ্যাল একাউন্ট থেকে একে অপরের সাথে যত কাপল ফটো ছিল, সবই ইতিমধ্যে ডিলিট করেছেন তারা। এবং একে অপরকে আনফলো করেছেন। হঠাৎ এমন কি হলো যার জন্য এমন সিদ্ধান্তে উপনীত হলেন তারা? এই বিষয়ে এখন অব্দি বিস্তারিত কিছু জানা যায়নি।

Back to top button