বেহালায় ফ্ল্যাট থেকে গায়িকার র’ক্তাক্ত দেহ উদ্ধার! গায়ে একাধিক ক্ষ’ত! গায়িকাকে গলা কেটে খু’ন! শিল্পীর মৃ’ত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগত!

একটা দুর্ঘটনা যেতে না যেতে আরো একটা এসে হাজির। বছরের শুরু থেকেই যেন একের পর এক দুঃসংবাদ লেগেই রয়েছে। এই বছরের শুরু থেকে আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি জনপ্রিয় সংগীতশিল্পী। গায়িকার (Singer) নিজস্ব ফ্ল্যাট থেকে শিল্পীর র’ক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পর্ণশ্রী এলাকার বেচারাম চট্টোপাধ্যায় রোডের ‘প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্ট’-এর নিজস্ব ফ্ল্যাট থেকে শিল্পীর দেহ উদ্ধার করা হয়। এই ঘটনা কেবল বেহালা এলাকায় নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও সঙ্গীত মহলে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল এবং দেহটি র’ক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের সঙ্গীতজগতের এক পরিচিত মুখ ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর একজন জনপ্রিয় ও নিয়মিত শিল্পী হিসেবে কাজ করেছেন। তাঁর স্বামীও পেশাগতভাবে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। দীর্ঘকাল ধরে এই দম্পতি তাঁদের প্রতিভার মাধ্যমে বাংলার শিল্পচর্চায় অবদান রেখে এসেছেন।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করার পর প্রাথমিকভাবে বেশ কিছু তথ্য সামনে আসে। তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক অনুমান অনুযায়ী, এটি একটি পরিকল্পিত হ’ত্যাকাণ্ড। ঘটনার নেপথ্যে তাঁদের বাড়ির গৃহকর্মীর জড়িত থাকার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। মূলত ডাকাতি বা কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে এই অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যাপার্টমেন্টের নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পুলিশ স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছে।

আরও পড়ুনঃ ‘রাতেও বকাঝকা করেছিলেন মা, পরদিন ভোরেই যে সব শেষ হয়ে যাবে ভাবতে পারিনি…’ মায়ের জন্যই কাজে ফেরা! মায়ের শেষ ইচ্ছে রাখতে কি করছেন কাঞ্চনা মৈত্র?

গত ২০ জানুয়ারি ২০২৬ তারিখে এই ঘটনা ঘটেছে। নৃ’শংস হ’ত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন প্রবীণ সঙ্গীতশিল্পী অনিতা ঘোষ। মৃত্যুর সময় গায়িকার বয়স হয়েছিল ৬৫ বছর। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। এই হ’ত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে। একজন প্রবীণ ও গুণী শিল্পীর এভাবে নিজ বাসভবনে প্রাণ হারানো মহানগরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে এবং অতি দ্রুত অপরাধীদের শাস্তির আওতায় আনা হবে।

Back to top button