শ্যাম বেনেগালের ছবির নায়িকা থেকে বাংলা কমার্শিয়াল ছবির তুচ্ছ পার্শ্ব চরিত্র! শেষ জীবনে মা’রণ রোগের যন্ত্রণায় কেটেছে শেষ জীবন! যোগ্য সম্মান না নিয়েই পৃথিবী ছেড়েছেন অভিনেত্রী শ্রীলা মজুমদার!

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রীদের তালিকায় শতাব্দী, দেবশ্রীর পাশাপাশি আরও একটা নাম ব্যাপক জনপ্রিয় ছিল। যদিও অনেকসময় সেই ট্যালেন্টেড অভিনেত্রীকে তার প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। তিনি শুধুমাত্র বাংলা নয়, একজন আন্তর্জাতিক অভিনেত্রী। তিনি আর কেউ নন সকলের পরিচিত শ্রীলা মজুমদার (Sreela Majumdar)। আশির দশকের শেষে বম্বের ফিল্মফেয়ার পত্রিকায় সেরা ৫০ জনের মধ্যে ছিল তার নাম।
তবে ৯০ দশকের সময় থেকে ধীরে ধীরে হিন্দি ছবিতে তার কাজের পরিমাণ কমতে থাকে। মৃণাল সেনের হাত ধরেই ‘পরশুরাম’ ছবিতে প্রথম নায়িকা হয়ে অভিনয় যাত্রা শুরু করেন শ্রীলা মজুমদার। একদিন প্রতিদিন, খন্ডহর, আকালের সন্ধানে, খারিজ সহ মৃণাল সেনের প্রচুর ছবিতে অভিনয় করেন অভিনেত্রী। এমনকি শ্যাম বেনেগলের মতন পরিচালকের ছবিতেও নায়িকা হয়েছেন তিনি।
রোমান্টিক ছবির তথাকথিত সুন্দরী নায়িকাদের মতন না হওয়ার কমার্শিয়াল ছবিতে কখনও নায়িকা হওয়া হয়নি। পরবর্তী সময়ে তাই বেশিরভাগ সময়ই বাড়ির বড় মেয়ে, ননদ ইত্যাদি ছাপোষা চরিত্রে দেখা মিলত অভিনেত্রীর। তবে অভিনেত্রীর ক্যারিয়ার ডুবতে শুরু করে বিয়ের পর থেকে। তিনি ভালবেসেছিলেন এক মুসলিম পুরুষকে। জনপ্রিয় সাংবাদিক লেখক এস এন এম আবদিকে বিয়ে করেছিলেন শ্রীলা। কিন্তু স্বামী মুসলিম হলেও শ্রীলা ধর্মান্তরিত হননি।
শ্রীলা মজুমদার একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন “এই বিয়ের জন্য বম্বে ছেড়ে আসা আমার কেরিয়ারে ছিল বড় ভুল। মধ্যগগনে বম্বের কেরিয়ার ছেড়ে দিয়েছিলাম ভালবাসার জন্য। কলকাতায় সংসার করতে এসে দেখলাম সব দায়িত্ব আমার একার কাঁধে পড়ে যাচ্ছে। সমস্ত সিদ্ধান্ত আমাকে একাই নিতে হত। আবদি শুধু প্রতিমাসে একবার অতিথির মতো আমার কাছে আসত। আবদি তখন সাংবাদিকতার কারণে দিল্লিতে থাকত। সংসারের যাবতীয় দায়িত্ব আমার। আবদি স্বামী হিসেবে খুব ভাল কিন্তু সংসারের সব সিদ্ধান্ত আমার কোর্টেই ফেলে দিত। একটা সময়ের পর দূরত্ব বাড়ল। তখন আমাদের একমাত্র ছেলে সোহেল নয় বছরের। সোহেলের বাবা মায়ের দায়িত্ব একাই পালন করে গেছি আমি। আমি বেছে নিয়েছিলাম আমার কলকাতা আর আমার বিয়েকেই।”
আরও পড়ুনঃ ‘দরকার হলে আমি চিতায় উঠতে রাজি!’ চরিত্রের জন্য সবকিছু করতেই রাজি চিরসখা ধারাবাহিকের প্লুটো! বিতরকের মাঝে মুখ খুললেন অভিনেতা পার্থ বেরা!
দীর্ঘ সময় একাই নিজের সংসার, মায়ের সংসার, ছেলেকে মানুষ করার দায়িত্ব সামলে পাশাপাশি সিনেমা থিয়েটার যাত্রা করে কাটিয়েছেন তিনি। শেষ বয়সে ক্যান্সার শরীরে থাবা বসিয়েছিল। দীর্ঘ দু’বছর ধরেই জরায়ুতে ক্যানসার রোগ বাসা বেঁধেছিল তাঁর। তারপরই মাত্র ৬৫ বছর বয়সে গতবছর পৃথিবী থেকে বিদায় নেন জনপ্রিয় অভিনেত্রী।

