টলিউড ছেড়ে বলিউডে পাড়ি দিলেন ‘গাঁটছড়া’র প্রধান নায়ক! সোলাঙ্কির পর এবার আরো এক প্রধান চরিত্র ছাড়ছেন ধারাবাহিক!

এর আগেও দর্শকরা দেখেছেন অনেক অভিনেতা অভিনেত্রীরাই নিজেদের ক্যারিয়ারকে আরো অনেক বেশি উজ্জ্বল করার উদ্দেশ্যে বলিউডের (Bollywood) ডাক পেয়ে টলিউড (Tollywood) ছেড়ে বলিউডে পাড়ি দিয়েছেন। আর এইবার সেই তালিকাতেই নিজের নাম নথিভূক্ত করলেন স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়ার (Gatchara) নায়ক।
খড়ির মৃত্যুর পর জনপ্রিয়তা কমতে থাকে
স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো গাঁটছড়া। শুরুতে এই ধারাবাহিকটি দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। কিন্তু খড়ি মারা যাওয়ার পর ধীরে ধীরে ধারাবাহিকের জনপ্রিয়তা অনেকটাই কমেছে। আর এইবার ধারাবাহিক ছাড়ছেন নায়ক তাই হয়তো এই ধারাবাহিকের জনপ্রিয়তা এবার তলানিতে এসে ঠেকবে, এমনটাই ধারণা দর্শকদের।
অনিন্দ্য পাড়ি দিচ্ছেন বলিউডে
টলিউডে ছোট পর্দা থেকে বড় পর্দা এমনকি সদ্য জনপ্রিয় পাওয়া ওয়েব মাধ্যম সবেতেই দাপিয়ে কাজ করেছেন এই দক্ষ অভিনেতা। এইবার আর নিজেকে টলিউডে আটকে রাখতে চান না তিনি। এবার মুম্বইয়ে পাড়ি দিচ্ছেন ‘গাঁটছড়া’-র রাহুল। হ্যাঁ, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন। ‘ফার্জ’ সিনেমাটিতে তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে চলেছে।
এই সিনেমাটির পরিচালনা করছেন প্রীতম মুখোপাধ্যায়। তবে এখানে যে বাঙালি বা বাংলা ইন্ডাস্ট্রির তরফে অনিন্দ্য থাকবেন কেবল এমনটা একদমই নয়। এই ছবিতে মধুমিতা সরকার অর্থাৎ ছোট পর্দার ‘বোঝে না সে বোঝে না’র পাখি এবং বড় পর্দার ‘চিনি’ থাকছেন মুখ্য ভূমিকায়। এছাড়া এখানে তাঁর বিপরীতে দেখা যাবে তনুজ বিদ্বানিকে। গোবিন্দ নামদেব, যশপাল শর্মা, প্রমুখকে দেখা যাবে এখানে। অগস্ট থেকে এই ছবির শুটিং শুরু হতে চলেছে।

এই ছবিটির মাধ্যমে যে কেবল অনিন্দ্যর হাতেখড়ি হচ্ছে বলিউডে এমনটা মোটেই নয়। মধুমিতা সরকারের এটা ডেবিউ ছবি। এই ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনিন্দ্য সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, তিনি আপাতত ভাষাটাকে রপ্ত করতে চান। ট্রেনিং নেবেন। তাঁর মতে, ‘হিন্দি আমার মাতৃভাষা নয়। তাছাড়া আমার চরিত্রের জন্য একটি বিশেষ উচ্চারণে কথা বলা জরুরি। তো আপাতত তাতেই মন দেব।’

