বিরাট দুঃসংবাদ! চোখের সামনে নেমে এলো অন্ধকার, গ্রাস করলো মৃ’ত্যু! তাঁর পরিচালিত শেষ ছবির মুক্তির অপেক্ষায় দর্শক!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতা, গায়ক, শিল্পীর মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ইন্ডাস্ট্রিতে।

বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক শিল্পীর মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছর শেষে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্ডাস্ট্রিতে।

পরিচালকের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন সকলেই। তার থেকেও বেশি চিন্তায় পরিচালকের শেষ কাজ নিয়ে। মৃত্যুর আগে শেষ ছবি তৈরি করেছিলেন তিনি। সেটাই ছিল তার শেষ কাজ। তবে জনপ্রিয় পরিচালকের সেই শেষ কাজ বড় পর্দায় মুক্তি পাবে কিনা সেই নিয়ে অনেক দোটানা রয়েছে।

ছবির প্রধান মুখ ছিলেন জীতু কমল, কিঞ্জল নন্দের মতো নামী অভিনেতারা। শুটিং হয়। জনপ্রিয় পরিচালকের সাথে সেটাই ছিল জিতু কামালের শেষ কাজ। প্রত্যেকেই সব রকম ভাবে চেষ্টা করছে যাতে বড় পর্দায় না হলেও ওটিটি প্ল্যাটফর্মে যেন সেই ছবি মুক্তি পায়। ২০২৫-এ পরিস্থিতি অন‍্যরকম। ফিরতে পারে অসীম, সঞ্জয়, হরি এবং শেখরের গল্প। বছরের গোড়ায় আসে খারাপ খবর। প্রয়াত হন পরিচালক, তারপর থেকেই ছবি মুক্তি নিয়ে অনেক কানাঘুসো খবর শোনা গিয়েছে।

২০২২ সালে ঘোষণা হয়েছিল, পরিচালক অরুণ রায় তৈরি করবেন ‘অরণ‍্যের দিনরাত্রি’। পরিচালক অরুণ রায় সেই লেখাকে ভিত্তি করেই নতুন ছবি তৈরি করতে চেয়েছিলেন। তারপর প্রযোজনা সংস্থা ‘প্রমোদ ফিল্মস’ আর পরিচালকের মধ‍্যে মতবিরোধের জেরেই নাকি ছবিটি মুক্তি পায়নি। টলিপাড়ায় চর্চা ছিল, এত ভালো বিষয় হওয়া সত্ত্বেও, ছবির শুটিং নাকি পছন্দ হয়নি প্রযোজকের।

আরও পড়ুনঃ অনুষ্ঠান থেকে ফেরার পথে পরিকল্পিত হেনস্থা! ইমন চক্রবর্তীর বিস্ফোরক অভিযোগে প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে! গায়িকার পোস্ট ঘিরে তোলপাড় সমাজ মাধ্যম!

তারপর বছরের গোড়ায় মারা যান পরিচালক অরুণ। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। আরজি কর মেডিক্যাল কলেজে চলছিল তাঁর চিকিৎসা। শেষ রক্ষা হয়নি। তবে সম্প্রতি টলিপাড়ার এক সূত্রের দাবি, ”অরুণদা চলে যাওয়ার পরেই আমরা চেষ্টা করছি, ‘অরণ‍্যের দিনরাত্রি’ যাতে মুক্তি পায়। শেষ পর্যন্ত সম্ভব হবে কিনা জানি না। তবে ছবির সম্পাদনার কাজ চলছে। কোনও ওটিটি প্ল‍্যাটফর্মে অন্তত ছবিটা যদি থাকে, অরুণদার শেষ কাজ হিসাবে তা দেখতে পারবেন দর্শকরা। যদি সেটা সম্ভব হয়, তখন ‘নন্দন’-এ এই ছবির মুক্তির ব‍্যবস্থা করা যায় কিনা, সেটাও ভাবা হবে।”

Back to top button