৭৯-এ থামলো পথচলা! ফের অপূরণীয় ক্ষতির সম্মুখীন বাংলার অভিনয় জগৎ!

চলতি বছর যেন বিনোদন জগতে (Entertainment Industry) একের পর এক দুর্ঘটনা লেগেই রয়েছে। একটার পর একটা খারাপ খবর শোনা যাচ্ছে। বহু বর্ষিয়ান অভিনেতার মৃ’ত্যুর খবর থেকে শুরু করে শারীরিক অবস্থার অবনতির খবর শোনা গিয়েছে। চলতি বছরে আমাদের মধ্যে থেকে আমরা হারিয়েছি বহু জনপ্রিয় মানুষকে। সম্প্রতি সেরকমই আবারও শোকের ছায়া নেমে এলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry)।

প্রয়াত টলিউডের জনপ্রিয় পরিচালক

বিনোদন জগতের একাধিক নক্ষত্রপতন হয়েছে চলতি বছরে। এবারে আরও এক তারকার মৃ’ত্যুর খবর শোনা গেল। বিনোদন জগত এই খবরটার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না। বছর শেষে এমন এক দুঃসংবাদ পাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

বৃহস্পতিবার কলকাতার একটি সরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন বিখ্যাত জাতীয় পুরস্কার জয়ী জনপ্রিয় পরিচালক। জীবিত অবস্থায় তিনি মোট ৩২টি ছবি পরিচালনা করেছেন। যার মধ্যে রয়েছে, ‘কয়লার নাম দ্য ম্যাসেস’ , ‘রেলওয়েতে এইচএস অয়েলের অর্থনীতি’ , ‘ক্যালকাটা ফুটপাথ ডেভেলার’ , ‘দ্য ট্রাইবাল রেজিস্ট্যান্স’ , ‘কলকাতা’ , ‘অতীত এবং বর্তমান’ , ‘বীরভূমের স্ক্রল পেইন্টারস , টুওয়ার্ডস এ গ্লোবাল ব্রেক’, ‘জীবন পটুয়া’ , ‘আশ্রয়’ , ‘বিদ্যাসাগর’ , ‘বিয়ন্ড এ হেড কাউন্ট’ , ‘কালীঘাট পেইন্টিংস অ্যান্ড ড্রয়িংস’ ইত্যাদি।

তার হঠাৎ মৃত্যুতে গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে। অসংখ্য মানুষ পরিচালকের মৃত্যুতে শোক বার্তা জানিয়েছেন। নিজের কর্মজীবনে তিনি দর্শকদের অসংখ্য ভালো ভালো ছবি উপহার দিয়েছেন। আর তার প্রতিটি ছবি ছিল দর্শকমহলে বেশ প্রশংসনীয়।

আরও পড়ুন: মিলছে না কাজ! অভিনয় ছেড়ে এবারে অন্য পেশায় নামলেন অঙ্কুশ!

প্রয়াত হয়েছেন ভারতীয় চলচ্চিত্র জগতের জনপ্রিয় পরিচালক রাজা মিত্র। মৃত্যুকালে পরিচালকের বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯৮৭ সালে মুক্তি পায় পরিচালক রাজা মিত্রর প্রথম ছবি ‘একটি জীবন’। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার জিতে নেন পরিচালক। সোশাল মিডিয়ায় পরিচালকের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে রৌদ্র মিত্র। চলচ্চিত্রে মোট ৬ বার জাতীয় পুরস্কার জিতেছেন তিনি।

Back to top button