মিলছে না কাজ! অভিনয় ছেড়ে এবারে অন্য পেশায় নামলেন অঙ্কুশ!

টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। বেশ কয়েক বছর ধরেই টলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছে অঙ্কুশের নাম। ইতিমধ্যে একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। ওয়েব সিরিজেও দেখা গিয়েছে তাকে। তবে অভিনেতা শেষ কয়েক বছরে যে করে ছবিটা কাজ করেছেন তার একটি ছবিও সেরকম ভাবে জনপ্রিয়তা পায়নি দর্শক মহলে। সেই কারণে এবার অন্য পথ বেছে নিলেন অভিনেতা। অভিনয় ছেড়ে এবারে অন্য পেশার সঙ্গে যুক্ত হলেন।

নতুন পেশায় অঙ্কুশ

নিজের অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী ঐন্দ্রিলার সাথে প্রেমের জন্য মাঝেমধ্যে উঠে আসে অঙ্কুশ। অভিনেতাকে তার অভিনীত অনেক ছবিতেই কমেডি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। লকডাউনের সময় নিজের প্রেমিকার সঙ্গে বিভিন্ন মজাদার ভিডিও বানিয়ে দর্শকদের ব্যাপক ভালোবাসা পেয়েছেন তিনি।

কিন্তু সেই অভিনয় ছেড়ে এবারে অন্য পেশার সঙ্গে যুক্ত হলেন অঙ্কুশ। অঙ্কুশকে যে এভাবে কোনদিনও দেখা যাবে সেটা হয়তো আশা করেননি নেটিজেনরা। তাই দর্শকদের কাছে এটা ভীষণ অবাক করা একটি ঘটনা। অঙ্কুশের এই নতুন পেশা নিয়ে দর্শকেরা অনেকেই অনেক মত জানিয়েছেন। নিজেই সোশ্যাল মিডিয়াতে অঙ্কুশ তার নতুন পেশায় সঙ্গে যুক্ত হওয়ার কথা ভাগ করে নিয়েছেন। অভিনেতার অভিনয় জগত ছেড়ে এই নতুন পেশার যুক্ত হওয়ার ক্ষেত্রে প্রেমিকা ঐন্দ্রিলারও পুরো সমর্থন রয়েছে।

এবারে আরো একটি ভিন্ন রূপে অঙ্কুশ কে দেখতে চলেছে দর্শক। এবার নায়ককে স্ট্যান্ডআপ কমেডি করতে দেখবে গোটা শহর। ইতিমধ্যেই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ ডিসেম্বর কলা মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে অঙ্কুশের শো ‘কলকাতা কমেডি কেত্তন’। সোশ্যাল মিডিয়া থেকে বড় পর্দা সর্বত্র সকলের মন জয় করার পর এবার একটু অন্য ধরনের কিছু করে দেখানোর পালা। শালিমার নিবেদিত ‘বঙ্গ ব্যাঙ্গ’ আয়োজিত ‘কলকাতা কমেডি কেত্তন’-এ অঙ্কুশের সঙ্গে পাল্লা দিয়ে থাকবেন পরিচালক সৌরভ পালোধী, আর জে দেবী, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত-সহ আরও অনেকে।

আরও পড়ুন: ইংরেজির চোটে বাংলা ভুললেন মোনালি! তার ইংরেজি শুনে সমালোচনায় মুখর বঙ্গবাসী

ইতিমধ্যেই এই শোয়ের অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। রেগুলার টিকিটের দাম রয়েছে ৪৯৯ টাকা। আর গোল্ড সেকশনের টিকিটের দাম ৫৯৯ টাকা। আর অঙ্কুশকে এই নতুন রূপে দেখার জন্য প্রত্যেকে ভীষণ উত্তেজিত। অভিনেতাকে তো বিভিন্ন ছবিতে এবং সঞ্চালকের ভূমিকাতেও কমেডি চরিত্রে দেখা গিয়েছে। এবারে সরাসরি সেই স দেখার সুযোগ পাচ্ছে দর্শক। শুক্রবার অডিটোরিয়াম এর বাইরে ভিড় দেখে আন্দাজ করা যাচ্ছে এই শো ঠিক কতটা জনপ্রিয়তা পেতে চলেছে।

Back to top button