“বারবার বিবাহিত পুরুষদের প্রেমে পড়েছি”- একী বললেন সাবিত্রী? বিয়ে না করার কারণ খোলসা করলেন অভিনেত্রী!

এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাদেরকে ভুলে যাওয়া অসম্ভব। বছরের পর বছর দশকের পর দশক নিজেদের অভিনয় দিয়ে যেমন অভিনয় জগতকে সমৃদ্ধ করেছেন তারা, ঠিক তেমনি দর্শকদের (Audience) মনে এক পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন এনারা। আর ঠিক এমনই একজন অভিনেত্রী হলেন সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee)।
তিনি বাংলাদেশের খুলনার মেয়ে। তার কলকাতা দেখার সখ হয়েছিল। একপ্রকার জেদ করে বাবার সঙ্গে শহরে এসেছিলেন তিনি। কলকাতায় এসে যে জীবন এই ভাবে বদলে যাবে, সেটা নিজেই বুঝতে পারেননি প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। দেখতে দেখতে প্রায় ৬০ বছর ধরে টলি পাড়ায় বিরাজমান তিনি। এত বছর শুধুই মন প্রাণ দিয়ে কাজ করে গিয়েছেন অভিনেত্রী।
অপরূপ সুন্দরী ছিলেন অভিনেত্রী। নায়ক থেকে পরিচালক এবং প্রযোজক প্রত্যেকেই তার চোখে তার হাসিতে ছিলেন মুগ্ধ। রূপ, গুণ— সব কিছু থাকার পরেও কেন তিনি বিয়ে করলেন না? এতদিন ধরে কমবার এই প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে।
তবে এই প্রশ্নের উত্তরে কখনোই খোলসা করে কিছু বলেননি অভিনেত্রী। বেশ অনেক দিন আগে ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে এসেছিলেন সাবিত্রী। তাঁকে সামনে পেয়ে সেই প্রশ্ন করার লোভ সামলাতে পারলেন না সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের সামনে এই রহস্যের উত্তর খুঁজতে প্রশ্নটা করেই ফেললেন অভিনেত্রী কে। রচনার প্রশ্ন ছিল, কেন সাবিত্রীদেবী এখনও বিয়ে করেননি।
তবে এই দিন কিছুই লুকোননি এই প্রবীণ অভিনেত্রী। সকলের সামনে হাসতে হাসতে বলেন, “যখনই যাঁর সঙ্গে প্রেম করতে যাই, তখনই তাঁর একটা করে বৌ থাকে। জীবনে কাউকে খালি পেলাম না। এখনও যদি কোনও খালি অর্থাৎ একা মানুষকে পাই অবশ্যই বিয়ে করে নেব।” তার এমন উত্তর শুনে হাসি যেন থামে না দর্শকদের। তাঁর সঙ্গে প্রতিযোগী হিসাবে ছিলেন রত্না ঘোষাল, চিত্রা সেন এবং মাধবী মুখোপাধ্যায়ও। তাঁরাও প্রবীণ অভিনেত্রীর কথা শুনে হেসে গড়িয়ে পড়লেন।
ইন্ডাস্ট্রির অন্দরের অনেক খবরই সোনা যায়, ঠিক তেমন ভাবেই সোনা যায় মহানায়ক উত্তমকুমারকে ব্যক্তিগত ভাবে নাকি খুবই পছন্দ করতেন সাবিত্রী। উত্তম-সাবিত্রী জুটির ছবিও দর্শকের ভীষণ পছন্দ ছিল। তবে কি এটাই তার বিয়ে না করার প্রধান কারণ? এই বিষয়ে কিছুই জানা যায়নি। ইদানীং তাঁকে বাংলা সিরিয়ালেও দেখেছেন দর্শক। তবে এখন কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন সাবিত্রী।

