‘আমার সফল হওয়ার আগেই মা চলে গেল…’- মা:রণ রোগে মাকে হারিয়েছে পর্দার স্রোত! মা না থাকার ব্যথা ফুটে উঠলো অভিনেত্রীর কন্ঠে!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হলো মিঠিঝোরা (Mithijhora)। দীর্ঘ ১ বছর ধরে এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় (Television Serial) চলছে। প্রথম থেকেই টিআরপি তালিকায় (TRP List) খুব অসাধারণ ফলাফল করতে না পারলেও মোটামুটি ভালো ফলাফল করে এই ধারাবাহিক। দর্শকদের অনেকেই বেশ পছন্দের ধারাবাহিক এটি।

এই ধারাবাহিকে তিন বোনের জীবনের গল্প তুলে ধরা হয়েছে প্রথম থেকে। ধারাবাহিকে এই তিন বোন হল রাইপূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনী। আর এই তিন বোনের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু ও স্বপ্নীলা চক্রবর্তী। তিন বোনের জীবনের গল্প তিনরকম। এই তিন বোনের মধ্যে কিছুদিন আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে উপস্থিত ছিলেন স্বপ্নীলা চক্রবর্তী অর্থাৎ পর্দার স্রোত। দিদির মঞ্চে এসে নিজের জীবনের নানান ঘটনা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ধারাবাহিকে যেমন আমরা দেখতে পাচ্ছি স্রোতের বাবা নেই, বড় দিদির বিয়ের দিন মৃ’ত্যু হয়ে তার। তেমনি বাস্তব জীবনে মা নেই অভিনেত্রীর। অনেক ছোটবেলায় মাকে হারিয়েছে স্বপ্নীলা।

ছোট থেকেই অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে। মা না থাকার যন্ত্রণা আজও ভোলেননি অভিনেত্রী। আসলে মা হলো এমন একজন মানুষ যার অনুপস্থিতি সবসময়ই আমাদের কষ্ট দেয়। ব্যতিক্রম নয় অভিনেত্রীর জীবন। ক্লাস টেনে যখন অভিনেত্রী বাড়িতে অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন তখন বাবা মা দুজনেই সাপোর্ট করেছিল।

অভিনেত্রীর আসল বাড়ি আসানসোলে। আসানসোল থেকে প্রতিদিন মায়ের সঙ্গে ট্রেনে করে আসতো কলকাতায়, আবার রাতে বাড়ি ফিরত। অভিনেত্রীর পাশাপাশি তার মাও অনেক পরিশ্রম করেছে। তবে তারা দু’বছর পরই হঠাৎ অভিনেত্রী মায়ের ক্যান্সার ধরা পড়ে, তাও একেবারে শেষ স্তরে এসে। এইমুহুর্তে মাকে আর বাঁচানো যায়নি। অভিনেত্রীর মা অভিনেত্রীর অভিনয় দেখে যেতে পারেনি। আজকে অভিনেত্রী যেখানে দাঁড়িয়ে আছে তার মায়ের অবদান সত্যিই অস্বীকার্য।

আরও পড়ুনঃ ‘তেল মারতে গিয়ে ধরা পড়ে গেছি…প্রমাণ করতে হবে আপনার শিরদাঁড়া নেই’- বাংলা বিনোদন জগৎ নিয়ে বিস্ফোরক অর্জুন চক্রবর্তী!

আজও মায়ের কথা ভেবে চোখে জল চলে আসে অভিনেত্রীর বর্তমানে একার হাতেই সংসার চালাচ্ছেন স্বপ্নীলা। বাবাকে নিয়ে এখন তারা জীবন কাটছে। ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তবে এসবের মধ্যে মাকে বড্ড মিস করেন অভিনেত্রী। আজ মা থাকলে খুবই খুশি হতেন।

Back to top button