ফের নায়িকা চরিত্রে মুখ বদল! গর্ভবতী হয়ে পড়ায় ধারাবাহিক ছাড়ছেন প্রধান নায়িকা?

বিনোদন জগতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলার মেগা ধারাবাহিক (Mega Serial)। দৈনন্দিন জীবনে বিনোদনের জন্য এই ধারাবাহিক গুলির জুড়ি মেলা ভার। তাইতো সন্ধ্যে হলেই বাড়ির মা কাকিমারা টেলিভিশনের সামনে বসে পড়েন তাদের প্রিয় ধারাবাহিক (Tv Serial) গুলি দেখার জন্য। বর্তমানে দিনে দিনে ধারাবাহিকের সংখ্যা বাড়ছে। বিভিন্ন জনপ্রিয় চ্যানেলে একাধিক জনপ্রিয় ধারাবাহিক দেখানো হয়ে থাকে।
বর্তমানে প্রতি মাসেই নতুন নতুন ধারাবাহিক শুরু হয় বিভিন্ন চ্যানেলে। আর বর্তমানে ধারাবাহিক গুলি পুরোটাই টিআরপি নির্ভর। টিআরপি রেটিং এর উপরে নির্ভর করে থাকে ধারাবাহিক গুলির টিকে থাকা। কোন ধারাবাহিক তিন মাস চলে তো কোন ধারাবাহিক তিন বছর। পুরোটাই দর্শকদের উপর এবং টিআরপি রেটিং এর উপর নির্ভরশীল।
ধারাবাহিকের গল্পের পাশাপাশি ধারাবাহিকের নায়ক-নায়িকা গুরুত্ব অনেকটাই নির্ভর করে। ধারাবাহিকের নায়ক নায়িকার জুটি যদি দর্শকদের পছন্দ না হয় তাহলে ধারাবাহিকের গল্প যতই ভালো হোক না কেন দর্শক অনেক সময় সেই ধারাবাহিক দেখতে পছন্দ করেন না। এছাড়া ধারাবাহিকের নায়ক নায়িকার পাশাপাশি খলনায়িকা চরিত্রেও বেশ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ধারাবাহিকে খলনায়ক নায়িকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারাবাহিকে এমন অনেক সময় দেখা গিয়েছে মাঝপথে নায়ক-নায়িকা অথবা খল নায়ক নায়িকার চরিত্রের অভিনেতা অভিনেত্রীর মুখ পরিবর্তন হয়েছে। তার মধ্যে চিনি, লাভ বিয়ে আজকাল এছাড়াও আরো অনেক ধারাবাহিক রয়েছে।
গর্ভবতী হয়ে পড়ায় মাঝ পথেই মুখ পরিবর্তন নায়িকা চরিত্রে
সম্প্রতি এবারে আরো একটি জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার মুখ পরিবর্তন করা হয়েছে। যেটা শুনে দর্শকমহলে অনেকেই অবাক হয়ে যেতে পারেন। শোনা যাচ্ছে জি বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিকের নায়িকার মুখ পরিবর্তন হতে চলেছে আবারো। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক হল কোন গোপনে মন ভেসেছে। এবারে এই ধারাবাহিকেরই নায়িকার মুখ পরিবর্তন হতে চলেছে। জানা যাচ্ছে নায়িকা গর্ভবতী হয়ে পড়ার কারণে মাঝপথে ধারাবাহিক থেকে বেরিয়ে যাচ্ছেন। কয়েকদিন আগে অভিনেত্রীর গর্ভবতী হবার খবর দিয়ে ছড়িয়ে পড়েছিল। তারপরই ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন অভিনেত্রী।
আরও পড়ুন: ফের টলিপাড়ার মিষ্টি নায়িকার সাথে জুটি বাঁধছেন শাকিব খান! বড় পর্দায় আসছে শাকিব-সৌমি?
কিছুদিন আগেই এই ধারাবাহিকের খলনায়িকার চরিত্রে অভিনেত্রীর মুখ পরিবর্তন হয়েছে। ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছিলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য। কিছুদিন আগেই সেই চরিত্রের মুখ পরিবর্তন করে দেখা গিয়েছিল অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। এবারে আবারো মানসীর পরিবর্তে অন্য অভিনেত্রীকে নিয়ে আসা হচ্ছে অহনা চরিত্রের জন্য। সূত্রের খবর নিয়ে জানা গিয়েছে, অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যকে এবারে অহনার চরিত্রে দেখা যেতে পারে। যদিও চ্যানেলের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো রকম খবর জানানো হয়নি। যদি অহনা চরিত্রে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য আসেন তাহলে আপনাদের কেমন লাগবে?

