‘যে যার কপালে খায়, কেউ এগিয়ে যাচ্ছে সেটা দেখে আমার হিং’সা…’ অন্যের সাফল্যে ঈর্ষান্বিত সায়ক চক্রবর্তী? সর্বসমক্ষে কি বললেন অভিনেতা?

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakrabarty)। অত্যন্ত অল্প বয়সে অভিনয় জীবন শুরু করে তিনি আজ সাফল্যের এক অনন্য শিখরে পৌঁছেছেন। আজ আড়ি কাল ভাব, কাদম্বিনী, মহাপ্রভু শ্রীচৈতন্য এবং করুণাময়ী রাণী রাসমণি-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শক মহলে বিপুল প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রে সায়কের সাবলীল অভিনয় দক্ষতা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। অভিনয়ের পাশাপাশি সায়ক সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। তাঁর ইউটিউব ভ্লগ এবং মজাদার ভিডিওর মাধ্যমে তিনি অনুরাগীদের সাথে সর্বদা যুক্ত থাকেন।
কেবল পর্দায় নয়, বাস্তব জীবনেও সায়কের বিনয়ী স্বভাব এবং কাজের প্রতি একাগ্রতা তাকে সহকর্মীদের কাছে প্রিয় করে তুলেছে।অভিনয় জগতের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে সায়ক চক্রবর্তী সফল। তাঁর ইউটিউব চ্যানেলটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় কারণ তিনি এখানে তাঁর জীবনের ছোটবড় আনন্দ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁর চ্যানেলে মূলত ডেইলি লাইফস্টাইল ভ্লগ, ফুড ভ্লগ, এবং ট্রাভেল ভিডিও দেখতে পাওয়া যায়।
শুটিংয়ের সেটে কলাকুশলীদের সঙ্গে খুনসুটি থেকে শুরু করে পর্দার পেছনের কঠোর পরিশ্রম সবকিছুই তিনি অত্যন্ত সহজ-সরলভাবে দর্শকদের সামনে উপস্থাপন করেন। যা তাকে দর্শকদের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ চর্চায় উঠে এসেছে অভিনেতার নাম।
বর্তমানে টলিপাড়ার অন্দরে সায়ক চক্রবর্তী ও গায়িকা দেবলিনা নন্দীর সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। দীর্ঘদিন ধরেই এই দুই তারকার ঘনিষ্ঠতা সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছিল, যা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিলই। তবে সম্প্রতি দেবলীনার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে চর্চা আরও তীব্র হয়। যদিও সেই নিয়ে সায়ক ও দেবলীনা নিজেদের তফর থেকে সবকিছু স্পষ্ট করে দিয়েছেন। তবে এবারে নিজের ভ্লগ চ্যানেল থেকে আরও একটি বিস্ফোরক মন্তব্য করেছেন সায়ক।
ইউটিউব বা ভ্লগিং দুনিয়ায় সায়ক চক্রবর্তীর সাফল্য কেবল তাঁর নিজের সাবস্ক্রাইবার সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং অন্যদের এগিয়ে দেওয়ার ক্ষেত্রেও তাঁর ভূমিকা অনস্বীকার্য। ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে প্রতিষ্ঠিত হতে গেলে যে কারিগরি জ্ঞান এবং ধৈর্য প্রয়োজন, সায়ক তা উদারভাবে তাঁর সতীর্থ ও নবাগতদের মধ্যে বিলিয়ে দেন। টলিপাড়ার অনেক অভিনেতা-অভিনেত্রী এবং বন্ধুদের ইউটিউব চ্যানেল শুরু করার পেছনে সায়কের অনুপ্রেরণা ও প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। তাঁর অনুপ্রেরণাতেই অনেক শিল্পী লকডাউনের সময় থেকে ভ্লগিংকে দ্বিতীয় পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং আজ তাঁরাও সফল। সায়ক বিশ্বাস করেন যে, নিজে একা বড় হওয়ার চেয়ে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ অনেক বেশি।
আরও পড়ুনঃ মায়ের এক কথাতেই সুর ধরল ১৬ মাসের কৃষভি! কাঞ্চন-কন্যার গানে মুগ্ধ নেটদুনিয়া! জানেন কি গান গাইলো এই একরত্তি মেয়ে?
কিছুদিন আগে অভিনেতাকে একজন দর্শক প্রশ্ন করেছিল সায়ক যেভাবে সবাইকে সাহায্য করে এগিয়ে যেতে তাতে তার কোন হিংসে হয় কিনা। এর উত্তরই সায়ক সকলেই জবাব দেন, ‘না আমার কখনো এটা মনে হয়নি ছোট থেকেই আমি শুনেছি যে যার কপালে খায়। আমার কপালে যা থাকবে তা আমার সাথে হবেই। তাই আমি যদি কাউকে এগিয়ে দিই তাতে আমার কোন হিংসা নেই। ফেসবুকটা কারো বাবার সম্পত্তি না তাই এখানে আমি কিছুই করতে পারি না।’ আসলে অভিনেতার বাড়িতে যিনি নিত্যদিনের কাজে সাহায্য করে সেই খুকু ইউটিউব চ্যানেল খুলেছে সায়কের সাহায্যে। পাঁচ বাড়ি কাজ করে খুকু যা রোজগার করে তাতে হয়ে ওঠে না। এখন নিজের ব্লগিং চ্যানেলের মাধ্যমে কিছুটা উপার্জন করছে সে। আর সেটা সায়কের জন্যই। এই নিয়ে অনেকেই মন্তব্য করেছিলেন। তারই উচিত জবাব সকলকে দিলেন অভিনেতা।

