মায়ের এক কথাতেই সুর ধরল ১৬ মাসের কৃষভি! কাঞ্চন-কন্যার গানে মুগ্ধ নেটদুনিয়া! জানেন কি গান গাইলো এই একরত্তি মেয়ে?

টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj) এর সম্পর্ক ও তাদের সন্তানকে নিয়ে সবসময়ই সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা চলে। কাঞ্চন এবং শ্রীময়ীর পরিচয় দীর্ঘদিনের। শুরুতে তাদের মধ্যে কেবল পেশাদার এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও, কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদের সময় এই সম্পর্কটি ব্যাপকভাবে আলোচনায় আসে। অনেক চড়াই-উতরাই এবং বিতর্কের পর, ২০২৪ সালের গোড়ার দিকে তারা আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর মার্চ মাসে বেশ ধুমধাম করে সামাজিক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন এই তারকা দম্পতি।

বিয়ের কয়েক মাসের মধ্যেই ২০২৪ সালের নভেম্বর মাসে কাঞ্চন ও শ্রীময়ীর জীবনে আসে এক বিশেষ মুহূর্ত। কালীপুজোর রেশ কাটতে না কাটতেই মা-বাবা হওয়ার সুখবর ভাগ করে নেন তারা। কন্যাসন্তানের জন্ম দেন শ্রীময়ী। কাঞ্চন এবং শ্রীময়ী তাদের আদরের মেয়ের নাম রাখেন কৃষভি।

সোশ্যাল মিডিয়ায় তাঁরা প্রায়শই মেয়ের নানা মিষ্টি মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন। কখনও দেখা যায় কাঞ্চন পরম যত্নে মেয়েকে কোলে নিয়ে সময় কাটাচ্ছেন, আবার কখনও শ্রীময়ী তাঁর মাতৃত্বের নতুন অভিজ্ঞতার কথা অনুরাগীদের জানিয়ে থাকেন। কাঞ্চন এবং শ্রীময়ীর মেয়ে কৃষভি এখনও বেশ ছোট, কিন্তু তার প্রতিভার ঝলক এখনই নেটিজেনদের মুগ্ধ করছে। সম্প্রতি শ্রীময়ী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যা দেখে অবাক নেটিজেনরা।

শ্রীময়ীর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে খুদে কৃষভি অবলীলায় গুনগুন করে গান গাইছে মায়ের কোলে উঠে। যদিও তার কথাগুলো সম্পূর্ণ স্পষ্ট নয়, কিন্তু সুরের প্রতি তার এই টান দেখে অবাক হয়েছেন অনেকেই। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মায়ের কোলে বসে বা আপন মনে খেলার ছলে সে আপন মনে সুর করে গান করছে সে। এখন তার বয়স মাত্র ১ বছর ৪ মাস।

আরও পড়ুনঃ ‘মা’রধর করতো, আমায় খেতে দিতো না…’ স্বনামধন্য পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সৌমির! হঠাৎ কেন এমন কথা বললেন অভিনেত্রী?

এই অল্প বয়সেই এত সুন্দর গান গাইছে তা সকলেই অবাক করেছে। মাত্র কয়েক মাস বয়সেই গানের সুর ধরার চেষ্টা দেখে বোঝা যাচ্ছে, কৃষভি বড় হয়ে হয়তো বাবা-মায়ের মতো এই ইন্ডাস্ট্রিতে নাম করবে। ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই হাজার হাজার ভিউ এবং কমেন্ট করেছেন। যদিও অনেকেই ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যেও ভরিয়ে দিয়েছে কমেন্ট বক্স।

Back to top button