বড়দিনেই বিরাট দুর্ঘটনা! ভয়াবহ অ’গ্নিকাণ্ডে ছাই জনপ্রিয় তারকার ফ্ল্যাট! প্রাণ বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় আর্তি!

বড়দিনের আনন্দের মাঝেই বলিপাড়ায় নেমে আসে আতঙ্কের ছায়া। জনপ্রিয় অভিনেতা পুষ্কর জোগের বাড়িতে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মারাঠি রিয়ালিটি শো বিগ বস মারাঠি এক খ্যাত এই তারকার আন্ধেরির সোরেন্টো সোসাইটির ফ্ল্যাট আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। উৎসবের সকালে এমন ঘটনায় হতবাক গোটা ইন্ডাস্ট্রি।
ঘটনাটি ঘটে সোরেন্টো সোসাইটির তিনতলায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে উপরের দিকেও। যদিও ফ্ল্যাটটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, তবু প্রাণে বেঁচে যান পুষ্কর জোগ। একই তলায় থাকতেন বলিউডের প্রযোজক সন্দীপ সিং। তিনিও নিরাপদে আছেন, তবে তাঁর ফ্ল্যাটও আগুনের গ্রাস থেকে রেহাই পায়নি।
খবর অনুযায়ী বড়দিনের সকালে হঠাৎ করেই বারো তেরো এবং চোদ্দো তলায় আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে ওই তিন তলার বাসিন্দারা আটকে পড়েন। আগুনের হাত থেকে বাঁচতে অনেকেই ষোলো তলায় গিয়ে আশ্রয় নেন। গোটা আবাসন জুড়ে তখন চরম বিশৃঙ্খলা।
এই আতঙ্কের মাঝেই মানবিকতার ছবি ধরা পড়ে। প্রযোজক সন্দীপ সিংকে নিরাপদে নিজেদের বাড়িতে আশ্রয় দেন অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। তাঁদের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পান সন্দীপ। আগুন লাগার মুহূর্তে প্রতিবেশীদের পারস্পরিক সহযোগিতাই অনেকের প্রাণ বাঁচায়।
আরও পড়ুনঃ ‘আমি যদি অভিনয়টা না পারতাম, তাহলে কি পেতাম চরিত্রগুলো?’- রাজনীতির মাঝেই তুলিকার লড়াই! অভিনয় জগতের ভবিষ্যৎ নিয়ে কি বললেন অভিনেত্রী?
সবচেয়ে ভয়ংকর পরিস্থিতিতে পড়েছিলেন পুষ্কর জোগ এবং তাঁর শিশুকন্যা ফেলিসা। দুজনে তখন ফ্ল্যাটের ভিতরেই আটকে ছিলেন। উপায় না পেয়ে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানান অভিনেতা। তিনি লেখেন আমরা বেরোতে পারছি না আমাদের বাঁচান। পরে দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় বাবা মেয়েকে নিরাপদে উদ্ধার করা হয়।

