মেলেনি দেখা করার অনুমতি…দ’গ্ধ অভিনেত্রীকে শেষবার দেখতে হাসপাতালের বাইরে সারাদিন কেঁদেছেন তাপস পাল!

৮০ র দশকের বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী হলেন মহুয়া রায়চৌধুরী (Mahua Roy Choudhury)। যেমন ছিল অভিনেত্রীর রূপ তেমনই ছিলেন দক্ষ অভিনেত্রী। এক কথায় রূপে লক্ষী গুণে সরস্বতী। অভিনয় জগতে নিজের জায়গা খুব তাড়াতাড়ি পক্ত করে ফেলেছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সুখ যেন কপালে বেশি সইলো না। অকাল প্রয়াণ হয় অভিনেত্রীর। জীবনের শেষ কয়েকটি দিন ভীষণ যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হয়েছিল অভিনেত্রীকে। অভিনেত্রীর সেই অস্বাভাবিক মৃত্যু রহস্য আজও ভাবিয়ে তোলে সবাইকে।

১৯৮৫-এর ২২ জুলাই। আগুনে প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল অভিনেত্রীর শরীর। মাত্র ২৭ বছর বয়সে শেষ হয়ে যায় অভিনেত্রীর প্রাণ। গোটা টলিউডে ওইদিন নেমে এসেছিল শোকের ছায়া। অভিনেত্রীর ওই অবস্থার কথা শুনে টলি পাড়ায় গুঞ্জন শুরু হতে থাকে। আত্মহত্যা করতে গিয়েছিলেন অভিনেত্রী? নাকি খুন করার চেষ্টা করা হয়েছিল তাকে। মহুয়া রায় চৌধুরীকে নিয়ে নানান ধরনের গুঞ্জন শোনা যেত প্রায়শই। মৃত্যুর আগে নাকি অভিনয় জগতের একাধিক অভিনেতা পরিচালকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। অতিরিক্ত মাদক সেবন করতে শুরু করেছিলেন। যদিও এই সব কিছুই শোনা কথা।

বিয়ের তিন বছর খুব সুখেই কেটেছিল অভিনেত্রীর। তবে তারপর থেকেই মহুয়াও ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছিলেন, মদের নেশা ঘিরে ধরেছিল অভিনেত্রীকে। শেষের দিকে স্বামীর সঙ্গ দিতে না পারলে তিনি নাকি একের পর এক নায়কের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। শোনা যেত, সেই তালিকায় কখনও তাপস পাল, কখনও অমোল পালেকর ছিলেন। এই ধরনের আরো নানান গুঞ্জন শোনা গিয়েছিল অভিনেত্রীকে নিয়ে।

অভিনেত্রী নাকি মৃত্যুর আগে তার শেষ ইচ্ছের কথা জানিয়েছিলেন পরিবারের সদস্যদের। তার অনুরোধ ছিল মৃত্যুর পর তার পুড়ে যাওয়া মৃতদেহ যেন কেউ দেখতে না পারে। তাই তার অনুরোধকে সম্মান করতে শেষবারের মতো অভিনেত্রীর দেহ কাউকে দেখতে দেওয়া হয়নি। এমনকি অভিনেত্রীর সহ অভিনেতা তাপস পাল যার সঙ্গে একসময় চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। তাকেও একবার শেষ দেখাটুকু দেখতে দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ ফের টেলিভিশনের পর্দায় সৌমিতৃষা! প্রথম পর্বেই বিয়ে! কোথায় কোন চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে?

হাসপাতালের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন তাপস পাল যদি একবার দেখা যায় অভিনেত্রীকে সেই আশায়। কিন্তু দেখতে দেওয়া হয়নি তাকে। সে সময় বড় পর্দায় তাপস মহুয়ার জুটি সুপারহিট ছিল। একের পর এক ছবিতে অভিনয় করে এই জুটিকে নিয়ে রীতিমতো চর্চা হতো শহরের অলিতে গলিতে। কিন্তু সেই সহ অভিনেত্রীর সাথেও শেষবারের মতো দেখা করতে পারেনি তাপস পাল। অবশেষে ১৯৮৫ সালের ২২ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মহুয়া রায়চৌধুরী।

Back to top button