দুঃখে দিন কাটছে তাপস কন্যা সোহিনীর, বাবা মারা যাওয়ার পর থেকেই শুরু হয়েছে দুর্ভোগ! মেলেনি একটাও কাজ!

বাংলার চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন তাপস পাল (Tapas Pal) ৯০ দশকে অভিনেতাদের তালিকায় প্রথম সারিতেই ছিল তাপস পালের (Tapas Pal) নাম। প্রসেনজিৎ, চিরঞ্জিতের মতো তিনিও ছিলেন দেশ জনপ্রিয়। একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সেই সময়। অভিনেতার বাবা ছিলেন একজন ডাক্তার। তবে নিজের বাবার পরিচয় বাঁচতে চাননি তিনি, অভিনয়কে ভালোবেসেই নিজের পরিচয় নিজে তৈরি করে নিতে চেয়েছিলেন।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম নেন তাপস পাল। দেশের বিভিন্ন জায়গায় ঘুরে পড়াশোনা শেষ করার পর অভিনয়ে জগতে প্রবেশ করেন তিনি। মাত্র ২২ বছর বয়সে অভিনয় শুরু করেন। তরুণ মজুমদার পরিচালিত ‘দাদার কীর্তি’ চলচ্চিত্রের মাধ্যমে তাপস পাল বাংলা ছবিতে ডেবিউ করেন। এরপর একের পর এক ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘ভালোবাসা ভালোবাসা’সহ বেশ কিছু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। অভিনেতা হিসেবে তিনি বাংলাদেশেও সমান জনপ্রিয় ছিলেন। ‘সাহেব’ ছবির জন্য তিনি ফিল্মফেয়ার পুরস্কার পান।

sohini pal

১৯৮৫-তে তাপস পাল বিয়ে করেন নন্দিনী পালকে একবছর পর ১৯৮৬ সালে জন্ম হয় তাপস নন্দিনীর সন্তান সোহিনীর। অভিনয় জগতের সঙ্গে দীর্ঘ কয়েক বছর যুক্ত থাকার পর রাজনৈতিক ময়দানেও নাম লিখেছিলেন তাপস পাল। রাজনৈতিক ময়দানে বেশ কয়েক বছর কাজ করেছিলেন তিনি। রাজনীতি করার সময় নিজের কিছু কথার জন্য তাকে বিপাকে পড়তে হয় তাকে। একাধিক সমালোচনা হয় অভিনেতাকে নিয়ে।

তাপস পালের কন্যা সোহিনী বাবার দেখানো পথেই সিনে জগতে পা রেখেছিলেন। কৌশিক গাঙ্গুলী, সৃজিত মুখোপাধ্যায়, অঞ্জন দত্তের মতো বড় বড় টলিউড পরিচালকদের সঙ্গে একসময় কাজ করেছেন সোহিনী। তবে বর্তমানে অভিনয় জগত থেকে যেন কর্পূরের মত উধাও হয়ে গিয়েছেন তিনি। বাংলা ছবিতে অভিনয় করার পাশাপাশি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধারাবাহিকের কাজ করতে থাকেন সোহিনী। এমন কি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অটোগ্রাফ ছবিতেও কাজ করেছেন সোহিনী।

আরও পড়ুনঃ রান্নাঘর থেকে বাদ পড়তেই কেঁদে ফেললেন সুদীপা! সঞ্চালিকা হিসেবে নির্বাচিত হলেন তারই বান্ধবী!

হঠাৎ কোথায় হারিয়ে গেলেন সোহিনী?

তবে ২০২০ সালে বাবার হঠাৎ মৃত্যুর পর কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে আসার পর তার জীবনের সবকিছু ওলট-পালট হয়ে যায়। মুম্বাইতে এখন আর খুব একটা কাজের অফার আসে না। অন্যদিকে টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ হারিয়েছেন সোহিনী। তাই বর্তমানে অভিনয় জগত থেকে অনেকটাই দূরে রয়েছে তাপস কন্যা সোহিনী।

Back to top button