ফেব্রুয়ারির সেই অভিশপ্ত রাত কেড়ে নিয়েছিল ঘুম! দু’মাস দুর্বিষহ বেকারত্ব! স্বামীর ব্রেন টি’উমার! তারপরেই সব শেষ! তনুশ্রীর গোস্বামীর লড়াই দেখে চোখে জল নেটপাড়ার!

গ্ল্যামার দুনিয়ার আলোর নিচে যে কত অন্ধকার লুকিয়ে থাকে, তা হয়তো সাধারণ মানুষের কল্পনার বাইরে। পর্দার হাসিখুশি মুখগুলোর আড়ালে কত দীর্ঘশ্বাস চাপা থাকে, তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে উঠলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী গোস্বামী (Tanushree Goswami)। গত কয়েক মাস ধরে জীবনের এক চরম অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। একদিকে স্বামীর প্রাণঘাতী অসুস্থতা, অন্যদিকে হাতে কাজ না থাকার যন্ত্রণা সব মিলিয়ে এক ভয়াবহ লড়াইয়ের কথা সম্প্রতি ভাগ করে নিলেন অভিনেত্রী।

ফেব্রুয়ারির সেই অভিশপ্ত ২৭ তারিখের কথা মনে করলে আজও শিউরে ওঠেন তনুশ্রী। ২০২২ সালের ভয়াবহ স্মৃতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও তার স্বামীর ব্রেন টিউমার ধরা পড়ে। চিকিৎসকরা সময় দিয়েছিলেন মাত্র একদিন। তনুশ্রী জানান, গতবারের চেয়ে এবারের পরিস্থিতি ছিল অনেক বেশি জটিল ও ভীতিকর। যে মানুষটাকে সারাক্ষণ হাসিখুশি দেখেন দর্শক, পর্দার সেই ‘টিজি’-র পায়ের তলার মাটি তখন সরে গিয়েছিল। কিন্তু ভেঙে পড়ার বিলাসিতা তার ছিল না; একা হাতেই সামলাতে হয়েছে হাসপাতালের দৌড়ঝাঁপ থেকে শুরু করে মানসিক চাপ।

আর্থিক প্রতিকূলতাও এই লড়াইকে আরও কঠিন করে তুলেছিল। তনুশ্রী অকপটে স্বীকার করেছেন যে, গত দুই মাস তার হাতে কোনো কাজ ছিল না। একজন পেশাদার শিল্পীর কাছে কাজ না থাকা মানেই অনিশ্চয়তা, আর তার ওপর যখন পাহাড়প্রমাণ চিকিৎসার খরচ চেপে বসে, তখন সেই চাপ সহ্য করা সাধারণের পক্ষে অসম্ভব। তবুও তনুশ্রী হাল ছাড়েননি। তিনি মনে করেন, কাজ না থাকাটা হয়তো একদিক থেকে শাপে বর হয়েছিল, কারণ এই কঠিন সময়ে তিনি সারাক্ষণ স্বামীর শিয়রে বসে থাকতে পেরেছিলেন।

জীবনের এই ঘোর অমাবস্যার মাঝেও কিছু অভিমান দানা বেঁধেছে তার মনে। টলিউড ইন্ডাস্ট্রির এক প্রিয় মুখ হওয়া সত্ত্বেও একটি বড় পুরস্কার অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। তনুশ্রী আবেগজড়িত কণ্ঠে জানান, কাজ নেই বলে কি তাকে ইন্ডাস্ট্রি এত তাড়াতাড়ি ভুলে গেল? তবে এই মান-অভিমানের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে তার স্বামীর সুস্থতা। বায়োপসি রিপোর্ট নেগেটিভ আসায় এবং স্বামী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘মা আমায় ছেড়ে চলে গেল, স্বামীর মৃ’ত্যুর পর…! পর্দায় হাসি মুখের আড়ালে বুক ভরা যন্ত্রণা! জেনে নিন অন্বেষা রায়ের জীবনে বেঁচে থাকার অজানা লড়াই!

তবে লড়াই এখনই থামছে না। একদিকে স্বামীর সেবা, অন্যদিকে অসুস্থ ভাইয়ের স্ত্রীর দেখাশোনা— সব সামলে আবারও চেনা ছন্দে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তনুশ্রী। দর্শকদের জন্য বড় সুখবর হলো, খুব শীঘ্রই তিনি কামব্যাক করছেন ‘কমলা নিবাস’ ধারাবাহিকের মাধ্যমে। সোশ্যাল মিডিয়া এবং পর্দার সেই হাসিখুশি তনুশ্রীকে আবার দেখার অপেক্ষায় দিন গুনছেন তার অগণিত অনুরাগী। এই প্রতিকূলতাকে জয় করে তনুশ্রীর ফিরে আসা যেন আমাদের মনে করিয়ে দেয় রাত যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ফোটে।

Back to top button