দেশি-বিদেশি খাবারের সম্ভার! তন্দুরি থেকে পিঠে পুলি বাদ পড়েনি কিছুই! কি কি ছিল রুবেল শ্বেতার রিসেপশনের মেনুতে?

গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সারলেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল (Sweta-Rubel)। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেলো অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছে। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা (Sweta Bhattacharya)। আর রুবেল (Rubel Das) পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি।

বিয়ে দেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। দুজনকে এদিন বৈদিক রীতি মেনে বিয়ের মন্ত্র পাঠ করতে এবং আচার পালন করতে দেখা গিয়েছে। এদিন রুবেল শ্বেতার সিঁথিতে সিঁদুর দেওয়ার পাশাপাশি শ্বেতাও রুবেলের কপালে সাম্যের সিঁদুর ছুঁইয়ে দেন। এই বিয়েতে কন্যাদানের রীতি হয়নি।

গত রবিবার দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল শ্বেতা-রুবেলের বিয়ের আসর। শ্বেতা রুবেলের বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন টলিপাড়ায় বিশিষ্ট মানুষরা। বিয়ের মণ্ডপে শ্বেতা সঁইয়া সুপারস্টার গানে নাচ করতে করতে এন্ট্রি নেন। অন্যদিকে প্রসেনজিৎ-এর চোখ তুলে দেখো না গানে নাচতে নাচতে শ্বেতাকে বিয়ে করতে ঢোকেন রুবেল দাস।

অন্যদিকে মঙ্গলবার ২১ জানুয়ারি ছিল বিয়ের পর তাদের রিসেপশনের অনুষ্ঠান। সেখানে শ্বেতা সাদা রঙের লেহেঙ্গা এবং রুবেল সেজেছিলেন সাদা রঙের শেরওয়ানি পরে। অপূর্ব সুন্দর লাগছিল তাদের ওইদিনেও। দুজনের একসাথে নাচের পারফরম্যান্সও দেখা গেছে সেদিন। সবকিছুর সাথে ছিল খাওয়া দাওয়ার এলাহী আয়োজন।

আরও পড়ুনঃ মুদির দোকানে বসে একদিকে বেচাকেনা অন্যদিকে পড়াশোনা? কতটা কষ্টে ছোটবেলা কেটেছে পরিণীতার ঈশানীর?

মেনুতে ছিল তন্দুরী চা, চিকেন রেশমি কাবাব, প্রণ গোল্ডেন কয়েন, ক্রিসপি বেবি কর্ন, চিকেন স্যুপ, পাটিসাপটা, কেশারী জেলাবি, ফুচকা, স্যালাড, বাটার নান, চানা পনির, তুলাই পঞ্জি চাল, ভেটকি পাতুরি, বাসন্তী পোলাও, মটন কষা, চাটনি, পাপড়, রাজভোগ, সন্দেশ, আইসক্রিম, পান।

actor

Back to top button