বৈদিক নিয়মে সম্পন্ন হলো রুবেল শ্বেতার শুভ বিবাহ! হাতে হাত রেখে নিলেন সাত জন্ম পাশে থাকার শপথ!

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন শ্বেতা রুবেল (Sweta-Rubel)। দীর্ঘ কয়েক বছরের সম্পর্কে আজ নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যমুনা ঢাকি (Jamuna Dhaki) ধারাবাহিকের সময় তারা রিল লাইফে বর বউ হয়েছিল। এবারে রিল লাইফের গল্প পরিণতি পাচ্ছে রিয়েল লাইফে। শ্বেতাকে প্রথমবার কনের সাজে দেখেই রুবেল ঠিক করে নিয়েছিলেন বিয়ে করলে এই মেয়েকেই করবেন। অবশেষে অভিনেতার সেই স্বপ্ন পূরণ হচ্ছে।

বৈদিক মতে বিয়ে সারলেন ‘যমুনা ঢাকি’ জুটি। হল না কন্যাদান। বিয়ের পৌরহিত্য করলেন নন্দিনী ভৌমিক। বিয়েতেও এলাহি আয়োজনের ব্যবস্থা করেছেন তাঁরা। বিয়ের জন্য দমদম ইমামি সিটির বিপরীতে রাজা প্যালেসে বসেছিল শ্বেতা ও রুবেলের বিয়ের আসর। বিরাট জায়গা জুড়ে ম্যারেজ হলটির অন্দরসজ্জা চোখ ধাঁধানো।

rubel sweta gaaye holud

পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব মিলিয়ে সবাই উপস্থিত হয়েছিলেন এই জুটির বিশেষ দিনে। বিয়ের দিনে সাজগোজ নিয়ে কোন রকম এক্সপেরিমেন্ট করতে চাননি শ্বেতা। একেবারে বাঙালি নববধূ যেমন লাল বেনারসি, লাল ব্লাউজ, লাল চেলি, সোলার মুকুট, কলকা সেভাবেই নিজেকে সাজিয়ে তুলেছিলেন শ্বেতা। আসলে রুবেল চেয়েছিলেন শ্বেতা যমুনা ঢাকি ধারাবাহিকের সময় যেভাবে কনে রূপে সেজে উঠেছিলেন ঠিক সেভাবেই যেন তাদের বিয়ের দিনও সাজেন।

রুবেলও ঘিয়ে রঙের পাঞ্জাবি এবং ধুতি পরে বিয়ে করতে এসেছিলেন। জুটি শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো শুরু হয়েছিল। খোদ রুবেল আর শ্বেতা বার বার গোপন করেছিলেন তাঁদের বিয়ের প্ল্যানিং। বছরের শুরুতেই সেই গোপনীয়তার পর্দা সরিয়ে নিজেরাই ফাঁস করেছিলেন বিয়ের তারিখ। গত বছর ডিসেম্বরে প্রথমে আংটি বদল।

আরও পড়ুনঃ ‘মুখটা ধুয়ে আয়নার দিকে তাকাতেই শিউরে উঠেছিলাম’, রোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন মধুমিতা!

বিয়ের আগে শ্বেতার পরিবারে ঘটে যায় বড় বিপদ। শ্বেতার পিসির মৃত্যুতে শোকে ভেঙে পড়েছিলেন পরিবারের লোকজন। শ্বেতা রুবেলর বিয়ে পিছিয়ে যাওয়ারও গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই কঠিন সময়ে শ্বেতার হাত শক্তভাবে ধরেছিলেন রুবেল। সবরকম বিপদ আপদ থেকে দুজন দুজনকে রক্ষা করে গিয়েছে সবসময়। আজ তাদের শুভ পরিণয় সম্পন্ন হলো।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

Back to top button