‘মুখটা ধুয়ে আয়নার দিকে তাকাতেই শিউরে উঠেছিলাম’, রোমহর্ষক অভিজ্ঞতার সম্মুখীন মধুমিতা!

এক সময় টেলিভিশনের পর্দায় জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘বোঝেনা সে বোঝেনা’। সেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র পাখি আজকের টলিউডের অন্যতম জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। টেলিভিশনের ছোট পর্দার হাত ধরে নিজের অভিনয় যাত্রা শুরু হলেও বর্তমানে তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছেন। একের পর এক হিট সিনেমা, ওয়েব সিরিজের মাধ্যমে ভক্তদের মন জয় করে চলেছেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন মধুমিতা। হামেশাই তাকে বিভিন্ন ফটোশুটের ছবি, রিল ভিডিও আপলোড করতে দেখা যায়। আর অভিনয়ের পাশাপাশি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন তিনি। সময় সুযোগ ছুটি পেলেই তাকে পাহাড়ে বনে জঙ্গলে বেরিয়ে পড়তে দেখা যায়।

সম্প্রতি অভিনেত্রীর সাথে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা। যা শুনে গা শিউরে উঠেছে ভক্তদের। এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন এর আগে হতে হয়নি অভিনেত্রীকে। নিজের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করলে আজ শিউরে ওঠেন অভিনেত্রী। সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে নিজের জীবনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গৌরব তপাদারের একটি নিজস্ব ইউটিউব চ্যানেল তো রয়েছে। পাশাপাশি তার একটি পডকাস্ট শো শুরু হয়েছে। সেই শোতে বিভিন্ন সেলিব্রেটিরা উপস্থিত হন এবং তাদের জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। সেরকমই কিছুদিন আগেই গৌরবের সেই শোতে এসেছিলেন মধুমিতা।
আরও পড়ুনঃ মিটলো গায়ে হলুদ পর্ব! আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! সাত জন্মের বন্ধনে আবদ্ধ হতে চলেছে রুবেল শ্বেতা!
মধুমিতা বলেন “আমি ছোটবেলায় একবার বাবার সাথে বাবার মামাবাড়িতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে বাথরুমে একটা পুরনো দিনের আয়না ছিল। আয়নাটা বেশ পুরোনো। আমি চোখ মুখে জল দিয়ে যেই তাকিয়েছি দেখি একটা ভয়ঙ্কর মুখ, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। আমি কয়েক সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছিলাম। বাড়িতে এসে মাকে বলেছিলাম। মা বলেছিল ওটা আমার ঠাকুরদার ছোট পিসি। উনি মারা যাওয়ার খবর সবাই ৩/৪ দিন পরে জানতে পেরেছিল।”

