হাতে হাতে রেখে তিন মাস পার! একে অপরকে ভালোবাসায় বেঁধে রেখেছেন রুবেল শ্বেতা! আছে নাকি নতুন কোনো সুখবর?

বর্তমানে টলিউডের (Tollywood) জনপ্রিয় মিষ্টি জুটিগুলির মধ্যে অন্যতম একটি হল রুবেল শ্বেতার জুটি (Rubel-Sweta)। দেখতে দেখতে তিন মাস কেটে গেল বিয়ে হয়েছে এই জুটির। দীর্ঘ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুজনে। নিজেদের প্রেম কখনোই আড়ালে রাখেননি তারা, বরাবরই খুললামখুল্লা প্রেমেই বিশ্বাসই ছিল দুজনে। ভক্তরা তো তাদের বিয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হয়েছে তাদের।
গত ১৯শে জানুয়ারি বৈদিক মতে বিয়ে সেরেছেন জনপ্রিয় জুটি শ্বেতা রুবেল। দীর্ঘ বছরের প্রেমের সম্পর্ক পরিণতি পেয়েছে অবশেষে। বিয়ের আয়োজন বেশ ধুমধাম ভাবেই হয়েছিল। বিয়ের দিন লাল টুকটুকে বেনারসি, লাল ব্লাউজ আর লাল ওড়নায় এক্কেবারে বাঙালি কনের সাজে সেজেছিলেন শ্বেতা। আর রুবেল পরেছিলেন সাদা সিল্কের পাঞ্জাবি আর ধুতি। বৈদিক মত অনুসারে নিজেদের বিয়ের অনুষ্ঠান করেছিলেন শ্বেতা রুবেল।

তবে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে এবং তুই আমার হিরো ধারাবাহিকের সেট পাশাপাশি, একই ফ্লোরে তাদের শুটিং হয়। তাই জন্য ব্রেকের মাঝে দুজন দুজনের সঙ্গে কথা বলার সুযোগ পায়। না হলে বাড়ি গিয়ে দুজনেই ক্লান্ত হয়ে পড়ে তখন আর কথা বলার সুযোগটা থাকে না। তাই শ্বেতা এখন খুবই খুশি পাশাপাশি ফ্লোর হওয়ার জন্য।
বর্তমানে দুজনেই নিজেদের কাজ, নতুন সংসার নিয়ে ব্যস্ত। তারই মাঝে দুজন দুজনের জন্য সময় বার করছে একে অপরের যত্ন নিচ্ছে। দীর্ঘ বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে ছিল রুবেল এবং শ্বেতা। দীর্ঘ ৯ বছরের সম্পর্ক থেকে বেরিয়ে এসে রুবেলের হাত ধরেছিলেন শ্বেতা।
আরও পড়ুনঃ অভিনয় ছেড়ে এবার গান? নতুনভাবে ফিরছেন নিম ফুলের মধুর পর্ণা!
নিজেদের প্রেমের সম্পর্ক কখনোই গোপন রাখেননি তারা। বরাবরই খুললাম খুল্লা প্রেমে বিশ্বাসী ছিলেন দুজনেই। বিয়ের পরেও তাদের সম্পর্ক একই আছে, কোন কিছুই পাল্টায়নি জানিয়েছেন শ্বেতা। সাক্ষাৎকারে বিয়ের পরে বহুবার ধরা দিয়েছেন তারা। বিয়ের আগে থেকেই শ্বেতা এবং রুবেলের পরিবারের লোকজন জানতো সবটা। তাই সেভাবে কখনোই তাদের পরিবার থেকে কোন অসুবিধা হয়নি। আগামী দিনের এভাবে দুজনে সংসার করুক সেটাই কামনা করব আমরা।

