বড় পর্দা থেকে ওটিটি, সব সামলে এবার ছোট পর্দার স্বস্তিকা মুখোপাধ্যায়! ভক্তদের জন্য নতুন চমক! কোন ধারাবাহিকে থাকছেন অভিনেত্রী?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) দীর্ঘদিন ধরে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে আসছেন। সিনেমার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও তাঁকে দেখা গেছে। এবার সেই অভিনেত্রীই হাজির হচ্ছেন ছোট পর্দায়। তবে সঞ্চালক হিসেবে নয়, বরং এক জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের প্রতিযোগী হিসেবে দেখা যাবে তাঁকে।
বাংলা টেলিভিশনে অনেক তারকাই রিয়্যালিটি শোয়ের সঙ্গে যুক্ত হয়েছেন। যেমন রচনা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে একটি জনপ্রিয় শো সঞ্চালনা করছেন। আবার সুদীপ্তা চক্রবর্তী-কেও বিভিন্ন অনুষ্ঠানে দক্ষ সঞ্চালনার দায়িত্ব নিতে দেখা গেছে। সেই তালিকায় আগে দেবশ্রী রায়, যীশু সেনগুপ্ত এবং আবির চট্টোপাধ্যায়-র মতো তারকারাও যুক্ত ছিলেন।
এবার জানা গেছে, খুব শীঘ্রই লাখ টাকার লক্ষ্মী লাভ (Lakh Takar Lokkhi Labh) অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাবে স্বস্তিকাকে। এই রিয়্যালিটি শোটি সম্প্রচারিত হয় Sun Bangla চ্যানেলে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেই পর্বের প্রোমো। সেখানে দেখা যায়, সিল্কের শাড়ি ও স্লিভলেস ব্লাউজে সাজানো স্বস্তিকা মঞ্চে হাজির হয়েছেন। খোঁপায় কাঠগোলাপ ফুল ও কপালে ছোট্ট টিপে তাঁর সাজ নজর কেড়েছে দর্শকদের।
প্রোমোতে তাঁকে নাচতেও দেখা গেছে। সেই সময় সঞ্চালক সুদীপ্তা মজা করে বলেন, এত সুন্দরী মেয়ের নাম নাকি ‘ভেবলি’? জানা গেছে, আগামী ১৫ তারিখের পর্বে সম্প্রচারিত হবে এই বিশেষ এপিসোড। ফলে অভিনেত্রীকে এই নতুন রূপে দেখার জন্য দর্শকদের মধ্যে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ ‘আমার মেকআপ ভালো লাগেনা, যারা মেকআপ করে…’ গ্ল্যামার নয়, সাদামাটা লুকেই স্বচ্ছন্দ লাবণী সরকার! মেকআপ নিয়ে অকপটে অভিনেত্রী!
উল্লেখ্য, স্পষ্টভাষী হিসেবেও পরিচিত স্বস্তিকা মুখোপাধ্যায়। নানা বিষয়ে নিজের মতামত প্রকাশ করতে তিনি কখনও পিছপা হন না। কিছুদিন আগে ‘একাধিক প্রেম’ নিয়ে তাঁর একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক তৈরি করেছিল। সেই সময় সমালোচনার জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিজের মতামত বদলানোর কোনও প্রশ্নই নেই। তাঁর মতে, প্রেম নিয়ে প্রশ্ন করলে তিনি ভবিষ্যতেও নিজের মতো করেই উত্তর দেবেন।

