মন্দারমণির সমুদ্রে জন্মদিন উদযাপন! ৪৫-এও চির তরুণী স্বস্তিকা! সমুদ্র সৈকতে সাহসী পোশাকে ঝড় তুললেন অভিনেত্রী!

টলিপাড়ার অন্যতম পরিচিত ও প্রভাবশালী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই স্পষ্টভাষী মনোভাব ও আত্মবিশ্বাসী উপস্থিতি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্বের জোরেই তিনি বরাবরই আলাদা করে নজর কাড়েন। পর্দার চরিত্র হোক বা বাস্তব জীবনের ভাবনা সবেতেই তিনি স্পষ্ট ও দৃঢ়। পোশাক নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে কখনও পিছপা হন না স্বস্তিকা। শাড়ি থেকে পাশ্চাত্য পোশাক সবেতেই তাঁর স্বচ্ছন্দ চলাফেরা ভক্তদের কাছে অনুপ্রেরণা। এবার নিজের জন্মদিনে মন্দারমণির সমুদ্রসৈকতে বিকিনি লুকে ধরা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন অভিনেত্রী।
শনিবার ইনস্টাগ্রামে স্বস্তিকা একাধিক ছবি পোস্ট করেন যেখানে তাঁকে দেখা যায় হলুদ ও সাদা চেক বিকিনিতে। সমুদ্রের নীল জল আর খোলা আকাশের মাঝে তাঁর উপস্থিতি যেন আত্মবিশ্বাসের প্রতীক। গলায় মুক্তোর মালা তার সঙ্গে লাল লঙ্কার চার্ম নজর কাড়ে সহজেই। কানে মুক্তোর দুল আর চোখে রোদচশমা পুরো লুকটিকে করেছে আরও স্টাইলিশ। এই সাজ শুধুই ফ্যাশনের প্রদর্শন নয় বরং নিজের শরীরকে উদযাপন করার এক সাহসী ঘোষণা। সমুদ্রসৈকতের মুক্ত পরিবেশে স্বস্তিকার এই উপস্থিতি যেন নিজেকে গ্রহণ করার বার্তা বহন করে।
৪৫তম জন্মদিনে ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেই স্পষ্ট হয়ে ওঠে তাঁর ভাবনার গভীরতা। তিনি লেখেন এই দেহ বেঁচে আছে সন্তান ধারণ করেছে কাজ করেছে যত্ন করেছে দুঃখ আনন্দ রাজনীতি প্রতিরোধ সব কিছুর সাক্ষী হয়েছে। সমাজ যখন নারীদের অদৃশ্য হতে বলে তখনও এই দেহ থেমে থাকেনি। এখনও জল সূর্য আর জায়গা দাবি করে এই শরীর। বয়স বাড়ানো কোনও সমস্যা নয় সমস্যা সেই সংস্কৃতি যা মহিলাদের ভয় দেখিয়ে অনুমতি চাইতে শেখায়। এই কথাগুলি কেবল ব্যক্তিগত অনুভূতি নয় বরং বহু নারীর মনের কথা হয়ে উঠেছে।
স্বস্তিকার এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে প্রশংসা ও কৃতজ্ঞতার বার্তা জানান অসংখ্য ভক্ত। কেউ লেখেন তুমি এভাবেই পথ দেখাও সাহস দাও বাঁচতে শেখাও। আবার কেউ বলেন নিজের শরীরকে এমনভাবে বহন করার ক্ষমতাই তোমাকে আলাদা করে। অনেকের কাছেই এই পোস্ট অনুপ্রেরণা হয়ে উঠেছে কারণ এখানে নিখুঁত হওয়ার চাপ নেই আছে নিজের মতো করে থাকার সাহস। স্বস্তিকার বক্তব্য বহু নারীর আত্মবিশ্বাস বাড়িয়েছে।
আরও পড়ুনঃ শেষ বর্ষার অধ্যায়! এবার বুবলাইয়ের জীবনে নতুন প্রেম! কার প্রেমে মজলেন অভিনেতা?
এই জন্মদিনে স্বস্তিকা মুখোপাধ্যায় কেবল নিজের বয়স নয় নিজের যাত্রাকেই উদযাপন করেছেন। সেলুলাইট পিগমেন্টেশন বয়সের ছাপ সবকিছুকে আপন করে নেওয়ার এই মনোভাবই তাঁকে বিশেষ করে তোলে। সমুদ্রের ধারে দাঁড়িয়ে তাঁর বার্তা স্পষ্ট শরীর লুকানোর নয় উদযাপনের। নিজের মতো করে বাঁচার এই সাহসী উদাহরণ আবারও প্রমাণ করল স্বস্তিকা কেবল একজন অভিনেত্রী নন তিনি বহু নারীর কণ্ঠস্বর। জন্মদিনে তাঁর এই আত্মস্বীকৃতির উৎসব নিঃসন্দেহে বডি পজিটিভিটির এক শক্তিশালী পাঠ।

