‘মা হতে চেয়েছি বরাবরই…’ মা ডাক শোনার প্রবল ইচ্ছায় গোপনে বিয়ে? জানেন অভিনেত্রীর বর্তমান স্বামীর পরিচয়?

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন সুস্মিতা রায় (Susmita Roy)। যদিও বর্তমানে বিনোদন জগত থেকে বিরতি নিয়ে হয়ে উঠেছেন ব্যবসায়ী। খুলে ফেলেছেন নিজের অফিস। তবে এর মাঝেই দর্শকদের চমকে দিয়ে নিজের বিয়ের খবর সামনে আনেন অভিনেত্রী। সমাজ মাধ্যমে বিয়ের একটি বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে সেই কথাই জানান তিনি। অভিনেত্রীর বিয়ের খবর সামনে আসতেই সূত্র মারফত জানা যাচ্ছে মা হতে অভিনেত্রী!

গত বছরই অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তী এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে তার। সেই নিয়ে সমাজমাধ্যমে অনেক জল ঘোলাও হয়। জানা যায় অভিনেত্রীর গর্ভপাত থেকেই নাকি সমস্যার সূত্রপাত। যদিও সেই সমস্ত কিছু অতিক্রম করে আবার নিজেকে তুলে ধরেছেন তিনি। না হওয়ার বাসনা নিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী।

এখনো অব্দি অভিনেত্রী তাঁর বর্তমান স্বামীর ছবি সামনে না আনলেও অভিনেত্রীর প্রাক্তন দেওর অর্থাৎ সায়ক চক্রবর্তীর সাম্প্রতিক পোস্ট থেকে জানা সেই ব্যক্তিকে খুঁজে দিয়েছিলেন স্বয়ং অভিনেতা। যদিও তখন অব্দি তিনি জানতেন না এর সঙ্গে বিয়ে হতে চলেছে তার প্রাক্তন বৌদির। অভিনেত্রীকে দিদির মতোই দেখতেন অভিনেতা, আজও সেই দিদিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেতা।

অন্তঃসত্ত্বা অভিনেত্রী সুস্মিতা রায়! নিজের বিয়ের কোন ছবি প্রকাশ করেননি অভিনেত্রী। শুধুমাত্র নিজের এবং নিজের স্বামীর হাতের ছবি টুকুনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। সূত্র মারফত জানা যাচ্ছে গত বছরের অক্টোবর মাস থেকেই নাকি অন্তঃসত্ত্বা অভিনেত্রী সুস্মিতা রায়। তাই জন্যই কি নিজের সম্পূর্ণ এবং স্পষ্ট ছবি পোস্ট করেননি অভিনেত্রী? যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি বিনোদন xp।

আরও পড়ুনঃ পরিণীতা ধারাবাহিকে বিরাট দুঃসংবাদ! ওলটপালট হয়ে গেল বসু পরিবার! চোখের নিমিষে সব শেষ!

 “মা হতে চেয়েছি বরাবরই… এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা—“মা”… আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনো ভনিতা করার সময় নেই… নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম…তোমরা সবাই আশীর্বাদ করো…”

Back to top button