পরিণীতা ধারাবাহিকে বিরাট দুঃসংবাদ! ওলটপালট হয়ে গেল বসু পরিবার! চোখের নিমিষে সব শেষ!

জি বাংলার (Zee Bangla) পরিণীতা ধারাবাহিকটি (Parineeta) বর্তমানে বাংলা টেলিভিশন জগতের সবথেকে সেরা ধারাবাহিক হিসেবে দর্শকদের কাছে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। মাঝে কয়েক সপ্তাহ টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে গেলেও ফের শীর্ষস্থান দখল করতে পেরেছে এই ধারাবাহিক।
তবে এই মুহূর্তে ধারাবাহিকের পর্দায় টানটান উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। এতদিন ধরে দর্শকরা ভেবেছিলেন হয়তো দাদুর সহায়তায় এইবার পারুল রায়ানের মিলটা হয়েই যাবে। কিন্তু সেই গুড়ে বালি দিয়ে এক বড় বিপত্তিতে এখন গোটা বসু পরিবার। অনেক বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছে রায়ান।

ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, রায়ান নিজেকে পারুলের থেকে বেশি যোগ্য প্রমাণ করার জন্য একটা চিঠিতে সেই সমস্ত কথা জানিয়ে বসু পরিবার ছেড়ে নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আর এটা জানতে পারার পর এই প্রথমবার এতটা ভেঙ্গে পড়েছে পারুল।
রায়ানের মা তার ছেলের চলে যাওয়ার জন্য পারুলকেই দোষারোপ করে। পারুল কিছুই ভেবে পায়না কি করবে। কারণ যে মানুষটা হারিয়ে যায় তাকে খোঁজা সম্ভব কিন্তু যে নিজের থেকে হারিয়ে যায় তাকে কি আদৌ খুঁজে পাওয়া যায়?
আরও পড়ুনঃ “মা হতে চেয়েছি বরাবরই, এই একটা ইচ্ছে কখনো মন থেকে মুছে যায়নি…ছত্রিশ বছর বয়সে এসে আর কোনো ভনিতা নয়, বিয়ে করলাম…” বিয়ে করলেন সুস্মিতা রায়! সমাজ মাধ্যমে তারই জানান দিলেন অভিনেত্রী!
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, বসু পরিবার পুলিশকে খবর দিয়েছে রায়ানকে যাতে তারা খুঁজে বের করতে পারে। অন্যদিকে নিউজ চ্যানেলে দেখা যায় ভয়ংকর জঙ্গিদের হাতে বেশ কয়েকজন ভারতীয় আটক হয়েছে। আর তার মধ্যে রয়েছে রায়ান বসু। এসব শুনে খুব ভয় পেয়ে যায় পারুল। সে নিজের সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক রায়ানকে বাড়ি ফিরিয়ে আনবেই।

