‘আমার পাশে শুয়ে অন্য মেয়ের সঙ্গে শা’রীরিক ভাবে…আমাকেও জোর করতো!’ বি’স্ফোরক সুস্মিতা! প্রাক্তন স্বামী ও শ্বশুরবাড়িকে ঘিরে একের পর এক অভিযোগ!

দ্বিতীয় বিয়ে এবং মা হওয়ার ইচ্ছা প্রকাশের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিনেত্রী সুস্মিতা রায়। সেই প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন সায়ক চক্রবর্তী। এতদিন চুপ থাকলেও অবশেষে বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতার কথা খোলাখুলি জানান অভিনেত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে প্রাক্তন সংসার এবং সম্পর্ক নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ, যা শুনে অবাক নেটদুনিয়া।

লাইভের শুরুতেই সুস্মিতা দাবি করেন, তিনি নিখুঁত নন, তবে প্রাক্তন স্বামীর পরিবারও ততটা নির্দোষ নয়। তিনি অভিযোগ করেন, তাঁর প্রাক্তন স্বামী নাকি অতীত সম্পর্কের ব্যক্তিগত ভিডিও সংরক্ষণ করতেন এবং তা তাঁকে দেখাতেন। এমনকি সম্পর্কের মধ্যেই অন্য মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও তিনি প্রকাশ্যে আনেন। এইসব অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল বলে জানান অভিনেত্রী।

সুস্মিতা বলেন, তিনি সংসার ভাঙতে চাননি, বরং মা হওয়ার ইচ্ছাই ছিল তাঁর সবচেয়ে বড় স্বপ্ন। তবে সেই ইচ্ছায় সাড়া মেলেনি প্রাক্তন স্বামী বা তাঁর পরিবারের তরফে। তিনি জানান, অতীতে একটি সন্তান হারানোর পরও তাঁকে নানা অপমানজনক মন্তব্য শুনতে হয়েছে। তবুও তিনি ডিভোর্সের সময় কোনও প্রকাশ্য মন্তব্য করেননি, কারণ বিষয়টিকে ব্যক্তিগত রাখতেই চেয়েছিলেন।

অভিনেত্রীর দাবি, সম্পর্কের শেষ দিকে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এবং প্রাক্তন স্বামীর অন্য সম্পর্ক নিয়েও তিনি অবগত ছিলেন। পাশাপাশি আর্থিক দিক থেকেও তিনি অনেকটা দায়িত্ব নিয়েছিলেন বলে জানান। সুস্মিতা বলেন, দীর্ঘদিন ধরে স্বাভাবিক সংসার, সন্তান এবং স্থির জীবনের চেষ্টাই করেছিলেন তিনি, কিন্তু পরিস্থিতি তাঁকে অন্য পথে হাঁটতে বাধ্য করে।

আরও পড়ুনঃ ‘ব্লক করে দিয়েছি, আমিও চাইলে গো’মাংসর ঘটনায় অনেক কিছু বলতে পারতাম, ও যে কি কি…’ ‘কিছু বলিনি, এটা আমার শিক্ষা, ওর সেটা…’ দ্বিতীয় বিয়ে নিয়ে সায়কের খোঁচা! এতদিনের চেপে রাখা কথা সামনে এনে প্রাক্তন দেওরকে এক হাত নিলেন সুস্মিতা রায়!

লাইভ চলাকালীনই সুস্মিতার প্রাক্তন স্বামী সামাজিক মাধ্যমে জানান, এই ঘটনার পর তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। ফলে পুরো বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ব্যক্তিগত সম্পর্কের এই প্রকাশ্য টানাপোড়েন এখন টলিপাড়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

Back to top button