‘ব্লক করে দিয়েছি, আমিও চাইলে গো’মাংসর ঘটনায় অনেক কিছু বলতে পারতাম, ও যে কি কি…’ ‘কিছু বলিনি, এটা আমার শিক্ষা, ওর সেটা…’ দ্বিতীয় বিয়ে নিয়ে সায়কের খোঁচা! এতদিনের চেপে রাখা কথা সামনে এনে প্রাক্তন দেওরকে এক হাত নিলেন সুস্মিতা রায়!

সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী সুস্মিতা রায়। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে ২০২৫ সালের জুলাই মাসে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। সেই সময় ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা হয়েছিল নেটমাধ্যমে। তবে সেই অধ্যায় পেরিয়ে এখন নতুনভাবে জীবন শুরু করেছেন অভিনেত্রী, আর সেটাই ফের আলোচনার কেন্দ্রবিন্দু।

গত মঙ্গলবার হঠাৎই নিজের দ্বিতীয় বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দেন সুস্মিতা। তাঁর নতুন জীবনের সঙ্গী শুভাশিষ দে, যিনি তাঁর ব্যবসার সঙ্গেও যুক্ত। এই সুখবর সামনে আসার পর থেকেই অভিনন্দনের পাশাপাশি শুরু হয় সমালোচনাও। নেটমাধ্যমে নানা মন্তব্যের মুখে পড়তে হয় অভিনেত্রীকে।

এমন পরিস্থিতিতে চুপ থাকেননি অভিনেতা সায়ক চক্রবর্তীও। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কটাক্ষ করেন সুস্মিতাকে। সেখানে লেখেন, নতুন বর খুঁজে দেওয়ার কথাও উল্লেখ করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি। পোস্টটি প্রকাশ্যে আসতেই তা ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়।

এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সুস্মিতা জানান, তিনি ওই পোস্ট নিজে দেখেননি। কারণ আগে থেকেই দুজনেই একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ব্লক করেছেন। তবে অন্যের মাধ্যমে বিষয়টি তাঁর কানে এসেছে। তিনি বলেন, চাইলে অনেক বিষয়ে তিনি প্রতিক্রিয়া জানাতে পারতেন, কিন্তু নিজের মূল্যবোধের জায়গা থেকেই চুপ থাকা বেছে নিয়েছেন।

সমালোচনা নিয়ে অভিনেত্রীর বক্তব্য, ডিভোর্সের সময়ও তাঁকে নিয়ে নানা কথা হয়েছিল, এমনকি তাঁর পরিবারকেও টার্গেট করা হয়েছিল। তবে এখন এসবের সঙ্গে মানিয়ে নিতে শিখেছেন তিনি। কাছের মানুষের সমর্থনই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কে কী বলছে, তা নিয়ে না ভেবে নিজের মতো করেই জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন সুস্মিতা।

আরও পড়ুনঃ সাইজ দেখে চক্ষু চড়কগাছ! ‘আমার সাইজ ৪২?…এর ভেতরে তো ৫ জন ঢুকে যাবে!’ অনন্যা গুহর পাঠানো তত্ত্বের পাঞ্জাবি দেখে মেজাজ হারালেন সায়ক?

এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সায়কের পোস্ট নিয়ে সুস্মিতা জানান, “না দেখতে পাইনি। আসলে একবার ও আমায় সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করেছিল। তারপর আমি ওদের সবাইকে ব্লক করে দিই। তাই কে কী লিখছে সেটা নিজের চোখে না দেখলেও শুনেছি। এক্ষেত্রে আমার একটাই কথা বলার, অনেককিছু নিয়েই আমি কিন্তু মুখ খুলতে পারতাম। যেমন, গোমাংশের ঘটনাটা; কিন্তু আমি কিছু বলিনি কারণ, সেটা আমার শিক্ষা।”

Back to top button