‘বিয়ের জন্য টাকা নিয়েছিল সব্যসাচী…’ ‘বর্তমান স্বামীর অ্যাজবেস্টসের বাড়ি, কিন্তু…!’ পন নিয়েছিল সব্যসাচী? প্রাক্তন ও বর্তমান স্বামীর মধ্যে তুলনা টানলেন সুস্মিতা রায়!

জনপ্রিয় অভিনেত্রী এবং ভ্লগার সুস্মিতা রায় (Sushmita Roy) সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের এক অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন। দীর্ঘদিনের নীরবতা ভেঙে তিনি তার আগের বিয়ে এবং প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ব্ল্যাকমেল ও মানসিক অত্যাচারের মতো একাধিক চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তার এই খোলামেলা আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সুস্মিতা জানিয়েছেন, তার আগের বিয়েটা মোটেও সুখের ছিল না। তিনি অভিযোগ করেন যে, তাকে বিয়ে করার জন্য নাকি উল্টে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। ঘর বাঁধার আশায় তিনি সেই টাকা দিতে বাধ্য হয়েছিলেন। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে সংসারের যাবতীয় খরচ—এমনকি তার প্রাক্তন স্বামীর ব্যক্তিগত শখ মেটাতেও সুস্মিতাকেই টাকা দিতে হতো। ভালোবেসে তিনি সব সহ্য করেছিলেন, কিন্তু বিনিময়ে জুটেছে শুধু অবহেলা আর অসম্মান।

সবচেয়ে কষ্টের কথা হলো সুস্মিতার সন্তানকে নিয়ে। সুস্মিতা জানান, ২০১৯ সালের ১৯শে মার্চ তিনি তার সন্তানকে হারান। তার অভিযোগ, আগের শ্বশুরবাড়ির কেউ চাননি যে তাদের বংশ বাড়ুক বা কোনো বাচ্চা হোক। তিনি যখন প্রেগন্যান্ট ছিলেন, তখন তাকে সাহায্য করার বদলে উল্টে মানসিকভাবে ভেঙে ফেলার চেষ্টা করা হতো। পরিবারের অসহযোগিতা এবং অবহেলার কারণেই সেই করুণ পরিণতি ঘটেছিল বলে তিনি দাবি করেন, যা আজও তাকে কুড়ে কুড়ে খায়।

সুস্মিতা পরিষ্কার করে বলেছেন যে, তার বর্তমান স্বামী শুভাশীষের জন্য তার আগের বিয়ে ভাঙেনি। বরং আগের শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে ভয় দেখাতেন এবং ব্ল্যাকমেল করতেন। তার পুরোনো জীবনের নানা কথা জনসমক্ষে বলে দেওয়ার ভয় দেখিয়ে তাকে দিনের পর দিন নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে। দীর্ঘদিনের অশান্তি, মানসিক দূরত্ব এবং কোনো শারীরিক সম্পর্ক না থাকার কারণেই শেষমেশ তাদের আইনি বিচ্ছেদ ঘটে। শুভাশীষ তার এই দুঃসময়ে কেবল বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুনঃ ‘এটা আমাদের বেবি আর একে আমরা একটু একটু করে বড় করে তুলেছি!’ মিডিয়ার সামনে প্রথমবার একত্রে শুভাশিস-সুস্মিতা! নিজের ‘সন্তান’কে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী, অবাক দর্শক মহল!

সব বাধা কাটিয়ে সুস্মিতা এখন তার নতুন জীবন শুরু করেছেন। গত ১৫ই মার্চ তিনি শুভাশীষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজের জমানো টাকা এবং গয়না বিক্রি করে তিনি তাদের ব্যবসায় বিনিয়োগ করেছেন এবং দুজনে মিলে পরিশ্রম করছেন। সবশেষে সুস্মিতা সবার কাছে হাত জোড় করে অনুরোধ করেছেন যে, তাকে নিয়ে যেন আর কোনো আজেবাজে জল্পনা না করা হয়। তিনি কোনো অপরাধ করেননি, শুধু শান্তিতে বাঁচতে চেয়েছেন। এখন তিনি তার নতুন পরিবারের সাথে খুশিতে থাকতে চান।

Back to top button