অভিনেত্রীর একদিকে প্রাক্তন শাশুড়ি, অন্যদিকে মা! পুরোনো দিনের সেই সুন্দর মুহূর্ত আজ সমাজ মাধ্যমে স্মৃতিবন্দী! নতুন সংসার নিয়ে ব্যস্ত সুস্মিতা রায়!

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় (Sushmita Roy)। অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর টলিউড যাত্রা মোটেও সহজ ছিল না। লড়াই করেই তিনি নিজের পরিচিতি তৈরি করেছেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’, ‘অপরাজিতা অপু’ এবং বর্তমানে ‘জগদ্ধাত্রী’ ও ‘মুকুট’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের প্রিয় মুখ হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল ভ্লগার এবং উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সুস্মিতার ব্যক্তিগত জীবন সাম্প্রতিক সময়ে বেশ ঝোড়ো পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। জনপ্রিয় অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর বড় দাদা, সাংবাদিক সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে কয়েক বছর আগে তাঁর বিয়ে হয়। তবে ২০২৫ সালের জুলাই মাসে তাঁরা বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের সময় একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ ও পাল্টা অভিযোগ এনেছিলেন তাঁরা, যা নিয়ে সংবাদমাধ্যমে দীর্ঘ সময় চর্চা চলেছিল।
বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই বর্তমানে সুস্মিতাকে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে তাঁর দ্বিতীয় বিবাহের কারণে। ২০২৬ সালের মার্চ মাসে তিনি ব্যবসায়ী শুভাশিষ দে-র সঙ্গে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এই বিয়ে নিয়ে তাঁর প্রাক্তন দেওর সায়ক চক্রবর্তী সমাজমাধ্যমে বেশ কিছু শ্লেষাত্মক মন্তব্যও করেছেন, যা বিতর্ককে আরও উসকে দিয়েছে। তবে বিতর্ককে দূরে সরিয়ে সুস্মিতা তাঁর নতুন জীবন এবং মাতৃত্বের আকাঙ্ক্ষা নিয়ে বেশ আশাবাদী।
আরও পড়ুনঃ ‘ওপরের চটকটাই আসলে টোপ, ওটা দিয়েই ও…’ পিঙ্কি ব্যানার্জির অকপট স্বীকারোক্তিতে জল্পনা তুঙ্গে! কার মুখোশ খুললেন অভিনেত্রী?
এত বিতর্কের মাঝেও সুস্মিতার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে সুন্দর গানের তালে সুস্মিতা তাঁর মা এবং প্রাক্তন শাশুড়ির সঙ্গে হাসিমুখে নাচছেন। প্রাক্তন শাশুড়ির সঙ্গে তাঁর এই অটুট রসায়ন দেখে অনেকেই বলছেন, সম্পর্ক ভাঙলেও মনের টান যে সবসময় ফুরায় না, এটি তারই প্রমাণ। তাদের এই পুরোনো ভিডিও দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

