মদের নেশায় বুদ সাহেব-সুস্মিতা! মাতলামি করতে করতে ৫০০ পর্ব উদযাপন! ‘এদের শিক্ষা দীক্ষা নেই’- এই বেলেল্লাপনায় ক্ষুব্ধ দর্শক!

বর্তমান সময়ে বিনোদন জগতের একটা বড় অংশ জুড়ে রয়েছে ধারাবাহিক (Bengali Serial)। বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধরনের ধারাবাহিক দেখানো হয়। আর এই ধারাবাহিকগুলি যদি সফলভাবে টেলিভিশনের পর্দায় (Bengali Television) চলে তাহলে ধারাবাহিকের কলাকুশলীরা অভিনেতা অভিনেত্রীরা সবাই মিলে আনন্দ উৎসবে মেতে ওঠে, পার্টি করে মাঝেমধ্যেই সেই সমস্ত ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে (Social Media)।
তবে অনেক সময় সেই সমস্ত আনন্দ উৎসব পার্টির মাত্রা ছাড়িয়ে যায়। সেখানে উপস্থিত মানুষজনেরা অতিরিক্ত নেশা করে ঘটিয়ে ফেলে দুর্ঘটনা। তার ফলাফল কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি। সানবাংলার ধারাবাহিকের সাফল্যে কিভাবে নেশা করে পরিচালক ভিক্টো সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন। তার সাথে সেই পার্টিতে উপস্থিত ছিল প্রযোজক, অভিনেতা আরিয়ান এবং জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।
এই ঘটনা ঘিরে তো তোলপাড় অবস্থা হয়েছিল সোশ্যাল মিডিয়াতে। এবারে সেরকমই ধারাবাহিকের সাফল্যে পার্টিতে মেতে উঠলে কথা ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা। সম্প্রতি কথা ধারাবাহিক ৫০০ এপিসোড পূরণ করেছে। আর সেই সাফল্যেই শহরের একটি নামি রেস্তোরায় পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে ধারাবাহিকের সমস্ত কলা কুশলীরা উপস্থিত ছিলেন।
আর ধারাবাহিকের সেই পার্টির ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই নেটিজেনরা হামলে পড়েছেন সকলের উপর। কমেন্ট বক্সে নানান ধরনের নেগেটিভ মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ বলেন, ‘কত রঙ্গ। লাগলাফি করে পেট খালি করে ড্রিংক করে বাড়ি ঢুকবে। এরপর বিয়ে নামক ন্যাকামো করে ডিভোর্স হবেই। ডিভোর্স করে এইরকম নাচ করতে হবে কিন্তু।’ আবার অন্যজন বলেছেন, ‘এরাই মদ খেয়ে পার্টি করে এবং আসার সময় গাড়িচাপা দিয়ে নিরীহ মানুষদের হত্যা করে।’ আরেকজনের দাবি, ‘এদের পারিবারিক শিক্ষার অনেক অভাব আছে রাতে বিরাতে মদ খেয়ে নোংরামি করছে।’
আরও পড়ুনঃ দুর্গার আগমনে চোখ কপালে উঠলো বৈদেহির! মেয়েকে নিজের হাতে বরণ করে নিল জগদ্ধাত্রী! ফাঁস ধারাবাহিকের আজকের পর্ব
এর আগে যে ঘটনা ঘটলো সেই নির্মম ঘটনা আজও ভুলতে পারেনি দর্শক। যার কারণে দর্শকদের মনে ক্ষোভ জমে আছে। আর যেভাবে সাহেব সুস্মিতা পার্টিতে নাচ গান করছিল তা দেখে মোটেই খুশি নন দর্শক। পর্দায় যাদের প্রতিদিন এত ভালবাসা দেন তাদের এভাবে দেখতে পছন্দ করেন না দর্শকেরা।

