‘বাবার স্ট্রোক হয়েছে বুঝতে পারিনি, ভাবিনি বাবাকে এভাবে…’- চরম দুর্দশার মাঝে কেটেছে দিন! বাবাকে নিয়ে আবেগপ্রবণ পর্দার অনির্বাণ

জি বাংলায় (Zee Bangla) সেসব ধারাবাহিকগুলি জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হল মিঠিঝোরা (Mithijhora)। এই ধারাবাহিকটি যত দিন গেছে তত জনপ্রিয় হয়ে উঠছে দর্শকদের কাছে। বর্তমানে তো বেশ ভালই জনপ্রিয়তা পাচ্ছে দর্শক মহলে। শেষ সপ্তাহে টিআরপি তালিকায় পঞ্চম স্থান দখল করে নিয়েছিল। ধারাবাহিকে বর্তমানে রাই এবং অনির্বাণের জীবনের গল্প তুলে ধরা হচ্ছে।

ধারাবাহিকে অনির্বাণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুমন দে। এবারে অভিনেতার জীবনের এক অন্ধকার দিনের কথা নিজেই জানালেন তিনি। অভিনেতার জীবনের এই ঘটনা তিনি কোনদিনই ভুলবেন না। অভিনেতার মুখে সেই কথা শুনে ভক্তরাও বেশ অবাক হয়েছিলেন।

দীর্ঘ বেশ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। একের পর এক ধারাবাহিকে অভিনয় করেছে। পার্শ্ব চরিত্র থেকে শুরু করে ধীরে ধীরে নায়ক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। সবটাই হয়েছে নিজের চেষ্টা, দর্শকদের ভালোবাসা এর ভগবানের আশীর্বাদে। মা, বাবাকে নিয়ে বর্তমানে কলকাতাতেই থাকেন অভিনেতা।

তবে অভিনেতার জীবনে একবার ঘটেছিল বিরাট দুর্ঘটনা। তারকেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে স্বপরিবারে যাচ্ছিলেন অভিনেতা। যাওয়ার পথেই শিয়ালদহ স্টেশনে অভিনেতার বাবার স্টোক হয়। স্টোক এর লক্ষণ কি হয় অভিনেতার জানা ছিল না সেই কারণে সেই বিষয়টা খুব বেশি গুরুত্ব দেননি কেউ। ট্রেনে করে তারকেশ্বর পৌঁছানোর পর আবার অভিনেতার বাবার শরীর খারাপ হয়। কিন্তু সেই সময় ভগবানের আশীর্বাদে প্রাণে বেঁচে যান তিনি।

আরও পড়ুনঃ ‘আমার সফল হওয়ার আগেই মা চলে গেল…’- মা:রণ রোগে মাকে হারিয়েছে পর্দার স্রোত! মা না থাকার ব্যথা ফুটে উঠলো অভিনেত্রীর কন্ঠে!

ভগবানের কাছে বাবার জন্য প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনা ভগবান শুনেছেন। সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন অভিনেতা। সত্যি সেই দিনের কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন। বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিকে ১ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। ভালো মন্দ মিশিয়ে অনির্বাণের চরিত্রটা সবাই আপন করে নিয়েছে।

Back to top button