‘আমি র’ক্ত না দিলে মায়ের মুখের রং আসে না!’- লক্ষ লক্ষ টাকার ক্ষতির পরেও শ্বশুরবাড়িতে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করলেন সুদীপা!

সুদীপা চ্যাটার্জী নামটা প্রত্যেক বাঙালি দর্শকের কাছে ভীষণ চেনা। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় রিয়েলিটি শো (Reality Show) রান্নাঘর-এর (Rannaghor) একসময়ে সঞ্চালিকার দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছর ধরে এই জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলার পর্দায় সম্প্রচারিত হচ্ছে। যদিও বর্তমানে সুদীপাকে এই রিয়েলিটি শো সঞ্চালনা করতে দেখা যায় না। মাঝে বেশ কয়েকবার সুদীপার ব্যক্তিগত সমস্যার জন্য সঞ্চালিকার জায়গায় বিভিন্ন অভিনেত্রীরা এসেছিলেন, তবে পরে ফিরে এসেছিলেন সুদীপা। বর্তমানে রান্নাঘরের নতুন সিজনে সুদীপাকে আর দেখা যায় না।
সম্প্রতি কিছুদিন আগেই সেরকমই হ্যাকারের খপ্পরে পড়েছিল সুদীপা চ্যাটার্জী। হ্যাক হয়েছে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। সুদীপা জানিয়েছিলেন সম্প্রতি কয়েকদিন আগেই তারা হোয়াটসঅ্যাপে একটি চেনা প্রভাবশালী ব্যক্তির মেসেজ আসে এবং তিনি সুদীপার কাছে একটি ভেরিফিকেশন কোড চান সুদীপা তাকে বিশ্বাস করে কোডটা দিয়ে দেয়। তারপরে ঘটে দুর্ঘটনা।
তারপর অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছিল সুদীপাকে কিন্তু সেই সব কাটিয়ে উঠে শেষ পর্যন্ত দুর্গাপূজার আয়োজন করেছেন সুদীপা। সুদীপার শ্বশুর বাড়িতেই প্রতিবছর বড় করে দুর্গাপূজার হয়। সুদীপা আসার পর থেকে সেই দুর্গাপূজার সমস্ত আচার অনুষ্ঠান দায়িত্ব নিজের হাতেই পালন করেন। সুদীপা জানান তাদের দুর্গাপূজার অনুষ্ঠানে কি কি নিয়ম আচার অনুষ্ঠান পালন করা হয়। মাকে সোনার গয়নায় মুড়িয়ে দেওয়া হয়। এই চার দিন সুদীপা নিজের হাতে মাকে গয়না দিয়ে সাজান সারারাত জেগে। বিদায়ের আগে মায়ের গয়না বাড়ির ছেলেরা খুলে রাখে সেই দৃশ্য দেখেন না বাড়ির মেয়ে বউরা।
নিজের জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে খুশির আমেজে ফিরেছেন সুদীপা। তার সাথে ঘটে যাওয়া সেই বিপদ পুরোপুরি কেটেছে কিনা তাও এখনো জানা যায়নি। সেই স্ক্যামের ফাঁদে পড়ে লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সুদীপার। কিন্তু সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে এনে বাড়ির দুর্গাপূজায় কোনরকম খামতি রাখেননি।
আরও পড়ুনঃ মায়ের বিদায় বেলায় ভারাক্রান্ত স্বস্তিকার মন! দশমীর সিঁদুর খেলায় মেতে উঠলেন অভিনেত্রী!
তাই শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী রক্ত না দিলে মায়ের মুখের রং আসে না। আর সেই রক্ত দেয় সুদীপা নিজে। তিনি জানিয়েছেন, ‘আমি রক্ত না দিলে মায়ের মুখের রং আসে না, দু তিন ফোঁটা রক্ত দেওয়ার পর তবে মায়ের মুখের এই রঙ আসে।’ সুদীপার শ্বশুর বাড়ি দুর্গাপূজার অনুষ্ঠানে সৃজিত মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ হাজরা থেকে শুরু করে আরো অনেক বড় বড় ফিল্ম সেলিব্রেটিরা উপস্থিত ছিলেন। সকলেই সুদীপার বাড়ির পুজো ভীষণভাবে উপভোগ করেছেন। সাক্ষাৎকারে তাদেরও দেখা গিয়েছিল।

