মায়ের বিদায় বেলায় ভারাক্রান্ত স্বস্তিকার মন! দশমীর সিঁদুর খেলায় মেতে উঠলেন অভিনেত্রী!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম একজন অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। কয়েক দশক ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে (Tollywood Industry) অভিনয় করছেন অভিনেত্রী। বছরের পর বছর ধরে দর্শককে দিয়ে এসেছেন একাধিক সুপার হিট ছবি। প্রসেনজিৎ, জিৎ সহ টলিউডের নামি সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন একসময়। এখনো বড় বড় পরিচালক, অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করে চলেছেন।
সত্যি কথা বলতে বা প্রতিবাদ করতে কখনোই পিছিয়ে আসেন না অভিনেত্রী। বরাবরই মুখের উপরে কথা বলে দেওয়ার জন্য ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবেও অনেকেই তাকে চেনেন রাগ-ঠাক করে কখনোই কথা বলতে জানে না। যেটা সত্যি সব সময় সেটাই প্রকাশ্যে আনেন। বাকি পাঁচ জন সাধারণ বাঙালি মানুষের মতো স্বস্তিকা ও পুজোর খুশিতে মেতে উঠেছিলেন এই কদিন। পূজো নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তবে মায়ের বিদায় বেলায় অভিনেত্রীর চোখেও জল।
বিদায় বেলায় এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন স্বস্তিকা। জানিয়েছেন মা চলে যাবার পর মন ভীষণই ভারাক্রান্ত হয়ে আছে। এতদিন ধরে এত মজা এত অপেক্ষা নিমেষের মধ্যেই কেটে গেছে দিনগুলো। মাকে বরণ করতে এসে পরিচিতদের সাথে সিঁদুর খেলতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সিঁদুর খেলার পর অভিনেত্রীকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল।
আরও পড়ুনঃ সব সত্যি কমলিনীর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিল নতুন! পার্বতীর শর্তের সামনে কি সে পারবে আসল সত্যিটা তুলে ধরতে! দুর্ধর্ষ আজকের পর্ব
বাকি আর পাঁচজন সাধারণ মানুষের মতো স্বস্তিকারও মন খারাপ দশমীর দিন। অভিনেত্রী জানিয়েছেন, প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখতে, অভিনেত্রীরও ভীষণ ভালো লাগে। কিন্তু এখন সেই সুযোগটা হয় না। তাই কখনো কখনো বেরোলে ভলেন্টিয়ারদের নিজের পরিচিতি দিয়ে ঠাকুর দেখে বেরিয়ে আসেন। সবশেষে অভিনেত্রী সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।

