বেশ কিছুদিন অসুস্থ তার স্বামী অগ্নিদেব! এবার হঠাৎই শোকের ছায়া সুদীপার পরিবারে!

পুজোর মধ্যেই এক গাঢ় বিষাদের সুর অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের (Sudipa Chatterjee) পরিবারে৷ অষ্টমীর রাতেই সব শেষ৷ পুজোর মরশুমের মধ্যেই অষ্টমীর রাতে পরিবারের প্রিয় সদস্যকে হারালেন জনপ্রিয় সঞ্চালিকা সুদীপা৷ আচমকা প্রিয়জনের চলে যাওয়া মেনে নিতে পারছেন না তিনি৷

বেশ অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপা চ্যাটার্জীর স্বামী অগ্নিদেব চ্যাটার্জী। এই আনন্দের দিনে হসপিটালে ভর্তি হন তিনি। তার বাইপাস সার্জারি হওয়ার কথা চলছিল। এই নিয়ে বহুদিন ধরেই বেশ দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সুদীপা। আর এর মাঝেই এমন ঘটনা।

সারাদিনই নিজের পোষ্যদের নিয়ে সময় কাটাতে ভালবাসতেন অভিনেত্রী। ভানু, গোলু, বাঁটুল-এরাই হল সুদীপার প্রাণ৷ সোশ্যাল মিডিয়ায় দৌলতে তাঁদেরকে সকলেই চেয়ে৷ প্রাণের চেয়েও প্রিয় পোষ্য ভানুকে অনেকদিন আগেই হারিয়েছেন অগ্নিদেব ও সুদীপা৷

ভানুকে হারানোর পর বেশ গভীরভাবে শোকাগ্রস্থ হয়েছিলেন তিনি। ভানু তাদের জীবনে নিজের ছেলের চাইতে কম কিছু ছিল না। এবার অষ্টমীর রাতে আরও বড় অন্ধকার নেমে এলো তার জীবনে। পুজোয় যেখানে মানুষজন হইচই করছে সেখানে তার বাড়িতে আলোর ছিটে ফোঁটা নেই।

আরো এক প্রিয় পোষ্যকে হারালেন সুদীপা৷ সাত বছর বয়স হয়েছিল বাঁটুলের৷ অষ্টমীর দিন হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে৷ তারপরেই সব শেষ৷ নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন অভিনেত্রী৷ পোষ্যর সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে দুঃখের কথা শেয়ার করেছেন সুদীপা৷ ক্যাপশনে লিখেছেন- ‘আমরা তোমাকে ভুলব না। আমরা আবার দেখা করব, একটি রংধনু পথে, স্বর্গের কাছাকাছি কোথাও। মা বাবা তোমাকে বেশি ভালবাসে। ফিরে এসো.. মিস ইউ, বাঁটুল।’

Back to top button