‘আরও বেশ কিছুদিন লাগবে পুরোপুরি…’ অবশেষে স্বস্তির নিঃশ্বাস!হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সুদীপ সরকার! স্বামীর বর্তমান অবস্থা নিয়ে কি বললেন স্ত্রী অনিন্দিতা?

গত ২১ এপ্রিল শুটিংয়ের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা সুদীপ সরকার। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, প্রচণ্ড গরম ও খাবারজনিত সমস্যার কারণেই এই অসুস্থতা দেখা দেয়।

হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তখনই জানা গিয়েছিল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুদীপ। এবার তাঁর স্ত্রী অনিন্দিতা জানালেন, নার্সিংহোম থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা, যা স্বাভাবিকভাবেই স্বস্তির খবর।

সোশ্যাল মিডিয়ায় অনিন্দিতা জানান, বিপদ আপাতত কেটে গেলেও সুদীপ এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি বেশ দুর্বল এবং বিশ্রামে রয়েছেন। সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগবে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলতে হবে।

এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন অনিন্দিতা। মজার ছলে তিনি উল্লেখ করেছেন, চিকিৎসকেরা নাকি বিশেষ করে বলেছেন, সুদীপকে বউয়ের কথা মেনে চলতে হবে। পোস্টের সঙ্গে একটি পাহাড়ে ঘোরার ছবিও শেয়ার করেছেন তিনি, যাতে মন ভালো থাকে।

আরও পড়ুনঃ বিচ্ছেদের ভিড়েও অমলিন ১৫ বছরের ম্যাজিক! বিবাহবার্ষিকীতে অপরাজিতার জন্য ঋত্বিকের কলমে এক পৃথিবী প্রেম!

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি খল চরিত্রে বিশেষ জনপ্রিয়তা পেয়েছেন সুদীপ। বিভিন্ন ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে অসুস্থতার কারণে কিছুদিন বিরতিতে থাকলেও, সুস্থ হয়ে খুব শিগগিরই আবার শুটিংয়ে ফিরবেন বলে জানা গিয়েছে।

Back to top button