কোনো বি’ষাক্ত পোকার কা’মড় নয়! রাজেশ শর্মার অসুস্থতার জন্য দায়ী অন্য কিছু? জল্পনায় ইতি টেনে সামনে এলো আসল কারণ!

অভিনেতা রাজেশ শর্মার অসুস্থতা ঘিরে গত কয়েক দিনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে দাবি করা হয়, হায়দরাবাদে প্রভাসের সঙ্গে শুটিংয়ের সময় জঙ্গলে বিষাক্ত পোকার কামড় খেয়েই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। সেই খবর এতটাই ছড়িয়ে পড়ে যে, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে শুটিং সেটের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিয়েও।
এই ঘটনার সত্যতা জানতে সর্বভারতীয় চলচ্চিত্র সংগঠন অল ইন্ডিয়ান সাইন ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির কাছে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানায়। তাঁদের বক্তব্য ছিল, যদি সত্যিই শুটিং চলাকালীন এমন ঘটনা ঘটে থাকে, তাহলে সেটে নিরাপত্তার কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি।
তবে সমস্ত জল্পনায় জল ঢেলে দেন রাজেশ শর্মার আপ্তসহায়ক শুভাশিস পাণ্ডা। তিনি জানান, অভিনেতার শরীরে কোনও বিষাক্ত পোকার কামড় লাগেনি। হায়দরাবাদ থেকে কলকাতায় ফেরার পর হঠাৎ করেই তাঁর রক্তে শর্করার মাত্রা অনেক বেড়ে যায়। তার জেরেই পায়ের চামড়ায় ক্ষত তৈরি হয় এবং পরে সেখানে সংক্রমণ দেখা দেয়। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
শুভাশিস আরও বলেন, তিনি সারাক্ষণ রাজেশ শর্মার সঙ্গে থাকেন। যদি এমন কোনও ঘটনা ঘটত, তাহলে অবশ্যই তাঁর জানা থাকত। তাঁর দাবি, পায়ের ক্ষতটি অভিনেতা নখ দিয়ে চুলকেছিলেন। এরপর সেই জায়গায় সংক্রমণ বাড়ে। তবে বর্তমানে রাজেশ শর্মার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং শনিবার হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে।
আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! ৮৩ বছর বয়সে না ফেরার দেশে জনপ্রিয় অভিনেত্রী! বিনোদন জগতে শোকের ছায়া!
এদিকে শুক্রবার হাসপাতালে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করেন পুর প্রশাসক স্মিতা পান্ডে। তিনিও জানান, রাজেশ শর্মা নিজেই তাঁকে বলেছেন যে কোনও পোকা তাঁকে কামড়ায়নি। তবে চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য চিকিৎসকেরাই জানাতে পারবেন। ফলে অভিনেতার অসুস্থতা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা তাঁর ঘনিষ্ঠদের বক্তব্যে কার্যত খারিজ হয়ে গেল।

