ভিডিও ডিলিট খেলা শেষ! ঝুলি নয়, এবার ফাঁস পুরো গল্প! কোর্টের অর্ডারেই আলাদা সুদীপ-পৃথা!

বর্তমানে সারা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে চর্চা চলছে অভিনেতা সুদীপ (Sudip Mukherjee) এবং পৃথার বিচ্ছেদ নিয়ে। ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে, কি না হচ্ছে সবকিছু জানতে আগ্রহী থাকেন ভক্তরা। প্রথম বিবাহ বিচ্ছেদের পর সুদীপ নিজের চেয়ে ২৬ বছরের ছোট পৃথাকে বিয়ে করেন। পৃথা একজন নৃত্যশিল্পী। প্রথমে আলাপ তারপর ঘনিষ্ঠতা বাড়ে এবং অবশেষে তারা নতুন জীবন শুরু করেন। বর্তমানে তাদের দুই ছেলে রয়েছে।

বিগত ১০ বছর ধরে বৈবাহিক সম্পর্কে রয়েছেন তিনি ও অভিনেতা সুদীপ চট্টোপাধ্যায়ের। সব ঠিকঠাক চলছিল হঠাৎ করেই তাদের বিচ্ছেদের খবরে নড়ে ওঠে সোশ্যাল মিডিয়া। রবিবার পৃথার ফেসবুকে একটি পোস্টে লেখা হয়, ‘প্রিয় মহিলারা, ওর জীবনের নতুন মহিলা আসলে কখনোই নতুন নয়, বরং তোমরাই জানতে না।’

ঘটনাক ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ভিডিয়ো বার্তায় সুদীপ বলছেন, ‘পুরোটাই নাকি রসিকতা’। সুদীপের ভিডিও বার্তায় বলেন, ‘চারিদিকে এত ডিভোর্সের খবর, পৃথার তাই হঠাৎ মনে হয়, যদি এইরকম কোনও নিউজ (খবর) আমাদের নিয়ে হয়, তাহলে কী হবে! ও ব্যাপারটা অতটা ভেবে দেখেনি। বোঝেনি যে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা বিশাল রটনা তৈরি হবে, মিডিয়া ঝাঁপিয়ে পড়বে। আর আমিও সারাদিন শ্যুটিংয়ের মধ্যে ছিলাম তাই জানতাম না। হঠাৎ করেই দেখলাম আমার কাছে প্রচুর মিডিয়ার বন্ধুদের ফোন আসছে। আমার কাছের বন্ধুদের ফোন আসছে। আমি তাই কাজের মধ্যে ফোন বন্ধ করে রেখেছিলাম। বুঝতে পারিনি। আর ও না বুঝেই পোস্ট করেছিল, এটা আসলে একটা প্র্যাঙ্ক।’

অভিনেতা আরও বলেন আমরা একসঙ্গেই আছি। এধরনের নেগেটিভ নিউজ নিয়ে বেশি ভাববেন না।’ এদিকে সুদীপের পোস্টের পরই নিজের পুরনো সেই পোস্ট ডিলিটও করে দেন পৃথা। পরে সুদীপও নাকি সেই ভিডিও ডিলিট করে দেন। কিন্তু এর মাঝেই আরো একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে চক্ষু চরক গাছ নেটিজেনদের।

আরও পড়ুনঃ তোলপাড় সমাজ মাধ্যম! খুনের অভিযোগে গ্রেফতার আরিয়ান, ঋ সেন আর স্যান্ডি? সত্যি জানলে চমকে উঠবেন!

একটি কোর্টের অর্ডার পেপার এর ছবি ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবিতে সেখানে দেখা যাচ্ছে কোর্টের নির্দেশ অনুযায়ী আলাদা হচ্ছে সুদীপ পৃথা। যদিও সেটার সত্যতা কতটা তা এখনো জানা যায়নি সম্পূর্ণভাবে। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দুজনে চর্চায় রয়েছেন। কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা মজা, কিছুই বুঝতে পারছে না নেটিজেনরা। সবাই এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে।

actor

Back to top button