তোলপাড় সমাজ মাধ্যম! খুনের অভিযোগে গ্রেফতার আরিয়ান, ঋ সেন আর স্যান্ডি? সত্যি জানলে চমকে উঠবেন!

গতকাল রবিবার হঠাৎ খবর এলো ঠাকুরপুকুর বাজারের কাছে ডি. এইচ. রোডে একটি গাড়ি বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা মেরেছে। শোনা যায়, সেই গাড়িটি নাকি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো, আর গাড়িতে ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), ঋতুপর্ণা সেন (Rituparna Sen) ওরফে ঋ, সান বাংলা (Sun Bangla) চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু এবং ইউটিউবার স্যান্ডি সাহা। যারা বর্তমানে সানবাংলায় শুরু হওয়া নতুন প্রজেক্টে একসাথে কাজ করছে।
এই ঘটনার পর থেকে তোলপাড় হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়া। এই ঘটনার পর সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অভিনেতা আরিয়ানের সাথে যোগাযোগ করা হয়। অনেকেই বলছেন ঘটনায় নাকি গ্রেফতার করা হয়েছে অভিনেতা আরিয়ান এবং অন্যান্যদের সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে নানা রকম খবর সমালোচনা শোনা যাচ্ছে। একেক জন একেক রকম কথা বলছেন নানান রকম মন্তব্যে ভরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি।
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে কিভাবে তারা জনবহুল এলাকার মাঝখান দিয়ে যাচ্ছিলেন সেই নিয়েই উঠেছে বিতর্কের প্রশ্ন। বিতর্কের মুখে পড়েছে পরিচালক প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরা। ভক্তরাও তাদের প্রিয় অভিনেতার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। তবে কি বর্তমানে পুলিশ হেফাজতেই রয়েছেন আরিয়ান? আর বাকিরা কি তার সাথেই আছে কি শাস্তি হবে অভিনেতা অভিনেত্রীদের?
দুর্ঘটনার আগেই গাড়ি থেকে নেমে গিয়েছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহা। অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, কার্যনির্বাহী প্রযোজক, ইউটিউবার, সকলে মিলে অভিজাত পানশালায় মদ্যপান করেন। আর সেকারণেই নাকি ভোরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। পুলিশ আরিয়ান ভৌমিক ছাড়া বাকিদের আটক করেছেন।
আরও পড়ুনঃ “গুনে গুনে ১২টা চড় খাওয়ার পর আমি আর থাকতে পারিনি…” কেন সবার সামনে ঋদ্ধিমার গায়ে হাত তুলেছিলেন ঋতুপর্ণা??
সূত্রের খবর একটি গাড়ি মোট ৬ জন পথচারীকে ধাক্কা মারে, তাঁরা গুরুতর জখম। তাঁদের মধ্যে ৪ জনকে স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকি ২ জনকে স্থানান্তর করা হয়েছে ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। পরিচালক ভিক্টো এবং অভিনেত্রী ঋ-কে ফোন করেও পাওয়া যায়নি, তাঁদের ফোন বন্ধ। সূত্রের খবর, বাকিরা ছাড়া পেয়ে গেলেও পুলিশি হেফাজতে পরিচালক ভিক্টো। তাঁকে সোমবার আদালতে পেশ করা হবে।

