‘বাথরুমে গিয়ে কাঁদতাম…’- ব্রেকআপের য’ন্ত্রণা পেরিয়ে আজ সুখী শুভশ্রী! কোন য’ন্ত্রণা সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে?

মেসি কাণ্ডের পর থেকেই আবারও খবরের শিরোনামে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিশ্বজয়ী ফুটবল তারকা লিয়োনেল মেসির সঙ্গে ছবি তোলার পর নেটদুনিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে, স্বামী রাজ চক্রবর্তীকে পুলিশের দ্বারস্থ হতে হয়। তবে বিতর্কের মধ্যেও একথা অস্বীকার করার উপায় নেই যে, আজকের দিনে টলিউডের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত অভিনেত্রী শুভশ্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম রে। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি পরিপূর্ণ সুখী, যা তাঁর সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট।

রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর দাম্পত্য জীবন এখন অনেকের কাছেই আদর্শ। ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনিকে নিয়ে তাঁদের ছোট্ট সংসার ভরপুর ভালোবাসা আর আনন্দে। পারিবারিক মুহূর্তের নানা ঝলক মাঝেমধ্যেই ধরা পড়ে শুভশ্রীর পোস্টে। তবে এই সুখের জায়গায় পৌঁছনোর পথটা মোটেও সহজ ছিল না। কেরিয়ারের শুরুর দিকে জীবনে এসেছিল এক গভীর প্রেম এবং তার পরেই এক কঠিন ভাঙন, যা নায়িকার জীবন ও মনকে একেবারে নাড়িয়ে দিয়েছিল।

টলিপাড়ায় একসময় ওপেন সিক্রেট ছিল দেব ও শুভশ্রীর প্রেম। চ্যালেঞ্জ ছবি থেকে শুরু করে পরাণ যায় জ্বলিয়া রে, খোকাবাবু কিংবা রোমিও একের পর এক হিট ছবিতে দর্শকের মন জয় করেছিলেন তাঁরা। কিন্তু কেন সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল, তার স্পষ্ট উত্তর আজও অজানা। বছর কয়েক আগে এক টক শোতে দেবের নাম না করেই নিজের সেই কঠিন সময়ের কথা শেয়ার করেন শুভশ্রী। তিনি জানান, একটি সম্পর্কের কারণে ইচ্ছাকৃতভাবেই নিজের কেরিয়ারে ব্রেক নিয়েছিলেন এবং সেই সিদ্ধান্ত ছিল একান্তই তাঁর নিজের।

সেই সময়ের মানসিক অবস্থার কথা বলতে গিয়ে শুভশ্রী জানান, সম্পর্ক ভেঙে যাওয়ার পর জীবন যে কতটা অনিশ্চিত, তা তিনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন। বাবা মায়ের সামনে নিজের দুর্বলতা লুকোতে গিয়ে গল্পের মাঝেই বারবার বাথরুমে গিয়ে কেঁদে আসতেন তিনি। তবুও তিনি কখনও আফসোস করেননি যে জীবনের চারটি বছর তিনি একটি সম্পর্কে দিয়েছেন। তাঁর বিশ্বাস ছিল, ভালোবাসা কখনও বৃথা যায় না, অভিজ্ঞতা হিসেবেই তা মানুষকে শক্ত করে তোলে।

আরও পড়ুনঃ ‘দুঃসময়ে হাত না ছেড়ে পাশে এসে দাঁড়িয়েছে…’- মঞ্চে উঠে আবেগে ভাসলেন জিতু! নিজের অ্যাওয়ার্ড তুলে দিলেন শিরিনের হাতে!

ব্রেকআপের সময় সেই মানুষটিকে কী বলেছিলেন, তাও অকপটে জানিয়েছেন শুভশ্রী। তিনি বলেছিলেন, তাঁর হারানোর কিছু নেই, তাই জীবনে ইনসিকিউরিটিরও জায়গা নেই। আশ্চর্যভাবে সেই সময় থেকেই তাঁর কেরিয়ার নতুন মোড় নেয়। ভালোবাসার প্রতি বিশ্বাস হারাননি অভিনেত্রী। এক দশক পর ফিরে তাকালে দেখা যায়, মনের মানুষকে বিয়ে করা থেকে শুরু করে একজন ভালো মা হওয়া, জীবনের সব স্বপ্নই আজ বাস্তব হয়ে উঠেছে শুভশ্রীর জীবনে।

Back to top button