‘দুঃসময়ে হাত না ছেড়ে পাশে এসে দাঁড়িয়েছে…’- মঞ্চে উঠে আবেগে ভাসলেন জিতু! নিজের অ্যাওয়ার্ড তুলে দিলেন শিরিনের হাতে!

বাংলা টেলিভিশনের অন্যতম আলোচিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রে। পর্দার গল্পের থেকেও বাস্তবের ঘটনাপ্রবাহ যেন আরও বেশি নাটকীয়। নায়ক নায়িকার মতবিরোধে ধারাবাহিক ছাড়েন দিতিপ্রিয়া রায়। তাঁর জায়গায় নতুন অপর্ণা হিসেবে আসেন শিরিন পাল। এই পরিবর্তন দর্শকদের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

নতুন অপর্ণাকে ঘিরে কেউ আবেগী কেউ আবার সন্দিহান। অনেক দর্শক এখনও দিতিপ্রিয়াকে মিস করছেন আবার একাংশ শিরিনের সঙ্গে আর্যর নতুন রসায়ন উপভোগ করছেন। এমন আবহেই রবিবার সন্ধ্যায় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেরা অভিনেতার সম্মান পান জীতু কমল। টিভি নাইন বাংলার বায়োস্কোপ অ্যাওয়ার্ড হাতে ওঠে তাঁর।

কিন্তু মঞ্চে উঠে জীতু যে ঘোষণা করেন তা মুহূর্তে আলোচনার ঝড় তোলে। নিজের পুরস্কার শিরিন পালের হাতে তুলে দেওয়ার কথা জানান তিনি। জীতুর কথায় শিরিন এখন তাঁর যুদ্ধের সঙ্গী। নবাগত হয়েও প্রতিদিন যেভাবে লড়াই করে কাজ করছে তা নাকি অতুলনীয়। তাঁর মায়ের ইচ্ছেতেই এই সিদ্ধান্ত বলে জানান অভিনেতা।

এই বক্তব্যে একদিকে অনুরাগীদের একাংশ আবেগে ভেসে যান। তাঁদের চোখে এটি সহকর্মীর প্রতি সম্মান ও উদারতার উদাহরণ। অন্যদিকে দিতিপ্রিয়ার ভক্তদের মধ্যে তৈরি হয় প্রবল ক্ষোভ। তাঁদের অভিযোগ ইচ্ছাকৃতভাবেই দিতিপ্রিয়াকে ছোট করা হয়েছে। কারণ আর্য চরিত্রের জনপ্রিয়তার ভিত গড়ে উঠেছিল দিতিপ্রিয়ার সঙ্গেই।

আরও পড়ুনঃ ‘আমার দোষটা কোথায়? আমার সন্তানদের মা’রার হুমকি দিচ্ছে…’- মেসি বিতর্কে মুখ খুললেন শুভশ্রী! জনগণের রোষে অভিনেত্রীর জীবনে ঝড়!

আরও বিতর্ক বাড়িয়েছে এই যে অনুষ্ঠানে উপস্থিতই ছিলেন না দিতিপ্রিয়া এবং তাঁর ঝুলিতে কোনও পুরস্কারও আসেনি। ফলে জীতুর সিদ্ধান্ত অনেকের কাছে বেমানান ঠেকেছে। নতুন সহ অভিনেত্রীকে সম্মান দেওয়া প্রশংসনীয় হলেও সময় নির্বাচন ঠিক ছিল কি না তা নিয়েই প্রশ্ন। আবেগ আর বাস্তবের টানাপড়েনে জীতু কি একটু বাড়াবাড়িই করে ফেললেন।

Back to top button