বোনকে একেবারে মায়ের মতন করে আগলে রাখে ছোট্ট ইউভান! পালন করে ‘মা’-এর দায়িত্ব! ভাই বোনের মধ্যে স্নেহের পরিবেশ তৈরিতে শুভশ্রীর বিশেষ কৌশল!

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সংসারে এখন দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে ঘিরেই ব্যস্ততা। ইউভানের বয়স যখন তিনের কাছাকাছি, তখনই জন্ম নেয় ছোট মেয়ে ইয়ালিনি। শুরু থেকেই দুই সন্তানের পরিকল্পনা ছিল রাজ ও শুভশ্রীর। কাজের ব্যস্ততা থাকলেও এখন সন্তানদের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন অভিনেত্রী।
দুই সন্তানের বয়সের ব্যবধান কম হওয়ায় বড় ছেলে ইউভানের মানসিক দিকটি নিয়ে শুরু থেকেই সচেতন ছিলেন শুভশ্রী। বিশেষ করে ইয়ালিনির জন্মের পর ইউভানের মনে যেন অবহেলার অনুভূতি না আসে, সে দিকে বাড়তি নজর দিয়েছেন তিনি। সেই অনুযায়ী কিছু বিশেষ পদ্ধতিও মেনে চলেন অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নানা মুহূর্তে দেখা যায়, ইউভান নিজের বোনের প্রতি বেশ যত্নশীল। বোন কাঁদলে তাকে শান্ত করা বা আদর করা সবই করে সে। শুভশ্রীর কথায়, ইউভানের মধ্যে কোনও হিংসা নেই, বরং বোনকে সে ভীষণ ভালোবাসে এবং নিজের মতো করে দেখভাল করার চেষ্টা করে।
এই সুন্দর সম্পর্ক গড়ে তুলতে ইয়ালিনির জন্মের আগেই ইউভানকে মানসিকভাবে প্রস্তুত করেছিলেন শুভশ্রী। তাকে বোঝানো হয়েছিল, সে বড় ভাই হতে চলেছে এবং তার দায়িত্ব বাড়বে। এমনকি হাসপাতালে থাকার সময়ও ছেলের ছবি পাশে রাখতেন তিনি, যাতে ইউভান সবসময় নিজেকে মায়ের কাছাকাছি অনুভব করে।
আরও পড়ুনঃ গোরার কপালে চিন্তার ভাঁজ! ইন্দুকে নিয়ে যেতে বদ্ধপরিকর রক্তিম! বড় বিপদের মুখে দিতি-গোরা? দুর্ধর্ষ আজকের পর্ব
পরিবারের অন্য সদস্যরাও সন্তানদের দেখভালে বড় ভূমিকা রাখছেন। শুভশ্রীর বিশ্বাস, ছোট থেকেই যদি বড় সন্তানকে দায়িত্বশীল করে তোলা যায়, তাহলে ভবিষ্যতে ভাইবোনের সম্পর্ক আরও মজবুত হয়। ইউভান ও ইয়ালিনির ক্ষেত্রেও সেই বন্ধনের ভিত্তি তৈরি হয়েছে বলেই মনে করছেন তিনি।

