‘অবশ্যই কারোর জীবনে প্রথম নারী হওয়াটা বিশেষ, আমিও…’ প্রথম স্ত্রী না হতে পারার আক্ষেপ অভিনেত্রীর কণ্ঠে? রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রীকে নিয়ে কি বললেন শুভশ্রী গাঙ্গুলী?

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত এবং সুখী দম্পতি হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গাঙ্গুলী (Subhashree Ganguly)। তাঁদের প্রেম থেকে শুরু করে বিয়ে এবং বর্তমানের সুখী গৃহকোণ সবটাই অনুগামীদের নখদর্পণে। কিন্তু সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি সাক্ষাৎকারের পর রাজ-শুভশ্রীর সম্পর্ক নিয়ে এক নতুন গুঞ্জন শুরু হয়েছে। শুভশ্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি রাজের অতীতে জড়িয়ে থাকা এক পুরোনো সত্য নিয়ে আজও মনের কোথাও একটা সূক্ষ্ম আক্ষেপ বয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী?
ভাইরাল হওয়া সেই ভিডিওতে জীবনের যেকোনো ক্ষেত্রে ‘প্রথম’ হওয়ার অনুভূতি নিয়ে মুখ খুলতে দেখা গেছে শুভশ্রীকে। সম্পর্কের গভীরতা এবং প্রথম হওয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে অভিনেত্রী আবেগঘন কণ্ঠে বলেন, ‘কিন্তু অবশ্যই কারোর কোন কিছুর প্রথমের সাথে যুক্ত হওয়াটা একটা আলাদা স্পেশাল ফিলিং।’ শুভশ্রীর এই একটি লাইনের মন্তব্যই এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অনেকেই মনে করছেন, রাজ চক্রবর্তীর জীবনে তিনি প্রথম নারী বা প্রথম স্ত্রী হতে পারেননি বলেই হয়তো এই আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী।
রাজ চক্রবর্তীর জীবনে শুভশ্রী আসার অনেক আগেই জড়িয়ে ছিল অন্য এক নারীর নাম। রাজের প্রথম স্ত্রী হলেন শতাব্দী মিত্র। বহু বছর আগে ভালোবেসে শতাব্দীকে বিয়ে করেছিলেন রাজ। কিন্তু সময়ের সাথে সাথে তাঁদের সেই সম্পর্কে ফাটল ধরে এবং একপর্যায়ে আইনি বিচ্ছেদ ঘটে। রাজের জীবনের সেই অতীত অধ্যায়টি সবারই জানা। শুভশ্রীর সাম্প্রতিক এই মন্তব্যের পর অনেকেই রাজের প্রথম স্ত্রী শতাব্দীর কথা টেনে আনছেন এবং রাজের জীবনের ‘প্রথম’ স্পেশাল মানুষটি না হতে পারার দুঃখই যেন শুভশ্রীর কথায় ফুটে উঠেছে।
অবশ্য অতীত যাই হোক না কেন, রাজ ও শুভশ্রীর বর্তমান বৈবাহিক জীবন কিন্তু ভীষণ রকমের মধুর। ২০১৮ সালে ধুমধাম করে চার হাত এক হয়েছিল এই তারকা জুটির। বিয়ের পর থেকে রাজ-শুভশ্রী একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। তাঁদের মিষ্টি ভালোবাসার বন্ধন আর পারস্পরিক বোঝাপড়া টলিপাড়ার বাকি দম্পতিদের কাছে এক বড় উদাহরণ। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে দেখা যায় তাঁদের, যা দেখে স্পষ্ট বোঝায় যায় যে রাজের জীবনে শুভশ্রীর স্থান কতটা উঁচুতে।
আরও পড়ুনঃ টলিপাড়ায় একের পর এক দুঃসংবাদ! হাড় হিম করা দুর্ঘটনায় থমকে গেল সুরের সফর! মাত্র ৩৩ বছর বয়সে মৃ’ত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ গায়ক! শোকস্তব্ধ বিনোদন জগৎ!
বর্তমানে দুই সন্তান ইউভান আর ইয়ালিনিকে নিয়ে রাজ ও শুভশ্রীর ভরা সংসার। কাজের ব্যস্ততার মাঝেও তাঁরা একে অপরকে এবং পরিবারকে ভরপুর সময় দেন। শুভশ্রীর কথায় রাজের প্রথম স্ত্রী হতে না পারার একটা চাপা আফসোস বা নস্টালজিয়া প্রকাশ পেলেও, তাঁদের বর্তমান দাম্পত্য জীবনে তার কোনো নেতিবাচক প্রভাব নেই। অতীতকে পেছনে ফেলে রাজ-শুভশ্রী আজ টলিউডের অন্যতম সেরা ‘পাওয়ার কাপল’ হিসেবে নিজেদের সুখী সংসার টিকিয়ে রেখেছেন।

